Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone in Bay of Bengal: ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত আঘাত হানতে চলেছে বাংলার উপকূলে! জারি লাল সতর্কতা

Cyclone in Bay of Bengal: নিম্নচাপ কিংবা তা থেকে গভীর নিম্নচাপ নয়, এক্কেবারে ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে বাংলার উপকূলে। রবিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৩ অক্টোবর সকাল পর্যন্ত এই সিস্টেমের অভিমুখ উত্তরমুখী থাকলেও, তারপর তা উত্তর-উত্তর-পূর্ব মুখী হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ উত্তর মুখী হয়ে গত ছয় ঘন্টায় এগিয়েছে ঘন্টায় ১৭ কিমি করে। রবিবার বিকেলে এর অবস্থান ছিল পারাদ্বীপ থেকে ৪৫০ কিমি দক্ষিণে, দিঘা থেকে ৫৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায়এই সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং প্রথমের দিকে তা উত্তরমুখী থাকলেও, পরে তা উত্তর-উত্তর-পূর্ব মুখী হবে। ২৫ অক্টোবর সকাল নাগাদ তা বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম অতিক্রম করবে। সেই সময় এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে ২৩ অক্টোবর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও কলকাতায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

২৪ অক্টোবর মঙ্গলবার হাল্কা থেকে মাধঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

২৫ অক্টোবর অর্থাৎ বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা জেলায়। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ অক্টোবর মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ২০-৩০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের কারণে ২৪ ও ২৫ অক্টোবর সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে এই সময় হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫ কিমি। যে কারণে লাল সতর্কতা জারি করে মৎস্যজীবীদের ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ২৩ অক্টোবর রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+