Buddhadeb Bhattacharjee: গরীব মানুষের প্রকৃত বন্ধু ছিলেন! 'কমরেড' বুদ্ধের প্রয়াণে চোখে জল কর্মীদের
Buddhadeb Bhattacharjee Death: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। ৮০ বছর বয়সে বৃহস্পতিবার কলকাতার পাম অ্যাভিনিউ এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকালে বাঁকুড়ায় ওই খবর আসার পরই শোকে মূহ্যমান সিপিআইএম নেতা কর্মীরা।
এদিন বিকেলে দলের বাঁকুড়া জেলা কমিটির দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee Death) প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা। পরে দলীয় পতাকা অর্দ্ধনমিত রেখে ও বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সহ কালো ব্যাজ পরে বাঁকুড়া শহরে শোক মিছিলে পথ হাঁটেন ওই দলের নেতা কর্মীরা।

অন্যদিকে, কোতুলপুরে শোক মিছিলে পথ হাঁটলেন সিপিআইএম নেতা কর্মীরা। এদিন দলের স্থানীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নেতাজী মোড়-সব্জী বাজার ঘুরে সিপিআইএম কার্যালয়েই মিছিল শেষ হয়।
উপস্থিত সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য আশিষ ঘোষ বলেন, গরীব খেটে খাওয়া মানুষের প্রকৃত বন্ধু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমান রাজ্য সরকার একাধিকবার বুদ্ধ বাবু ও তাঁর সহযোগীদের কালিমালিপ্ত করার চেষ্টা করলেও সফল হননি। আগামী কাল শুক্রবার কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় তাঁরা উপস্থিত থাকবেন বলেও তিনি জানান। অন্যদিকে একই ছবি এদিন ধরা পড়েছে উত্তরবঙ্গেও। শোকস্তব্ধ গোটা শিলিগুড়ি।
আজ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে উদ্বোধন করা অনিল বিশ্বাস ভবন এর সামনে থেকে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি হিলকার্ট রোড থেকে সেবক মোড় হয়ে সেবক রোড দিয়ে বিধান রোডে গিয়ে ফের অনিল বিশ্বাস ভবন এসে শেষ হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, জিবেশ সরকার,সহ শহরের প্রবীণ বামফ্রন্ট নেতারা আজ মিছিলে পা মেলান।
উল্লেখযোগ্যভাবে বামফ্রন্টের বিভিন্ন মহিলা কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মত।সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার জানান, শিলিগুড়ির সিপিএমের সদর কার্যালয় অনিল বিশ্বাস ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন বুদ্ধদেব ভট্টাচার্যের হাতেই হয়েছিল এবং এই ভবনটি ২০০৮ সালের ১লা মার্চ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনেই উদ্বোধন হয়েছিল।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications