দেনা মেটাতে নবজাতককে বিক্রির চক্রান্ত, শিশু পাচার চক্র বর্ধমান হাসপাতালে
বাজারে অনেক দেনা । তার পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ। সেই দেনার কিছুটা মেটাতে ও দেড় লাখ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করার উদ্দেশ্যে হাসপাতালে জন্ম নেওয়া এক শিশুকে চুরি করে পিংকি ব্যানার্জি।
বাজারে অনেক দেনা । তার পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ । সেই দেনার কিছুটা মেটাতে ও দেড় লাখ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করার উদ্দেশ্যে হাসপাতালে জন্ম নেওয়া এক শিশুকে চুরি করে পিংকি ব্যানার্জি ওরফে মধুমিতা ব্যানার্জি বৈরাগ্য । তাকে ও তার স্বামী মনি বৈরাগ্যকে জেরা করে এই তথ্য পেয়েছে পূর্ব বর্ধমান পুলিশ ।

জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই দুজনের স্বীকারোক্তির পরে এই শিশু চুরি চক্রের সঙ্গে আরও কারা জড়িত , কোথায় ও কত টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করা র পরিকল্পনা করা হয় তা জানার চেষ্টা করছে পুলিশ ।
মঙ্গলবার ওই দুজনকে বর্ধমান আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।গত রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া এক শিশু কে চুরি করে পিংকি ব্যানার্জি । যিনি এই সন্তানের জন্ম দিয়েছেন তাকে সরকারি সাহায্য বাবদ ছ হাজার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান অনাময় হাসপাতালে ।
সেখানে ওই মহিলাকে ভুল বুঝিয়ে ওই নবজাতককে নিয়ে পিংকি ব্যানার্জি উঠে যায় রায়না গামী বাসে । রায়না হাসপাতালের সামনে এক দালালের হাতে ওই শিশুকে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সময়ে ওই দালাল না আসার কারনে পিংকি ওই শিশুকে নিয়ে দুর্গাপুরে তাদের ভাড়া বাড়িতে ফিরে আসার পরিকল্পনা করে । কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যায় ।
জানা গিয়েছে যে আগে দুর্গাপুর হাসপাতালে থেকে শিশু চুরি করার পরিকল্পনা করে পিংকি । গর্ভবতী সেজে ভর্তি হতে যায়। কিন্তু পরীক্ষাতে ধরা পড়ে যায় যে সে গর্ভবতী না । তাই এবার একই পরিকল্পনা করে আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু কিছু টেকনিকাল কারনে তার শারীরিক পরীক্ষা করা হয়নি ।
প্রসূতি বিভাগে তার সঙ্গে ভর্তি হয়ে রায়না এলাকার রিমা মালিক। সন্তান জন্ম দেওয়ার পর তাকে অন্য ওয়ার্ডে রাখা হয় ও রবিবার ছুটি দেওয়া হয় । তার স্বামীর সঙ্গে বাড়িতে ফিরতেন রিমা । তার আগে এই মহিলাকে ভুল বুঝিয়ে পিংকি ব্যানার্জি নিয়ে যায় অনাময় হাসপাতালে ।
পুলিশ জানায় যে পিংকি ব্যানার্জি রিমার ওপর নজর রাখছিল । শিশু চুরির অভিযোগ জমার পরে পুলিশ এসে তদন্ত শুরু করে । হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা ও রিমার সঙ্গে কথা বলে পুলিশ । পিংকি ধার মেটাবার জন্য এই শিশু চুরি করে দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করা র পরিকল্পনা করে । কাকে আসলে কত টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করা র পরিকল্পনা করা হয় তা জানার চেষ্টা করছে পুলিশ ।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications