'তৃণমূলের বহু নেতা দলে আসার জন্য পা উঠিয়ে আছে', মুকুল জল্পনার মধ্যেই বিস্ফোরক কেন্দ্রীয়মন্ত্রী
তৃণমূলের বহু নেতা দলে আসার জন্য পা উঠিয়ে আছে। চাঞ্চল্যকর দাবি ডাঃ সুভাষ সরকারের। মুকুল রায়কে নিয়ে চলা একাধিক জল্পনা শুরু হয়েছে। বিজেপিতে যোগ দিতেই নাকি রাজ্য-রাজনীতিতে তথাকথিত 'চাণক্যে'র দিল্লি যাত্রা বলে জল্পনা।
আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। একাধিক বিষয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই মুকুল নিখোঁজ রহস্য নিয়ে কথা বলেন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর দাবি, 'ওনারা ছেলেকে জিজ্ঞাসা করুন সব বলে দেবে। এমনকি মুকুল রায়ের দিল্লি যাত্রা নিয়ে ও সব জানে বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তরজা।

যদিও মুকুল রায়ের বিজেপি যোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি এই সাংসদ। তবে তাঁর মতে, বর্তমান যে অবস্থাটা হয়ে গিয়েছে তৃণমূল দলের তাতে বহু নেতা বিজেপিতে যোগ দিতে পা উঠিয়ে আসে। তবে এটা কি বিষয় তা তাঁর জানা নেই বলেই দাবি বিজেপি নেতার। যদিও মুকুল রায়ের বিজেপি যোগ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনুপম হাজরা। মুকুল রায়ের হঠাৎ দিল্লি পৌঁছতেই অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন- 'প্রত্যাবর্তন'। এই একটি শব্দের ফেসবুক পোস্ট মুকুল রায়ের বিজেপিতে প্রত্যাবর্তনেকর জল্পনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
অনুপমের এমন তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আর একটু অপেক্ষা করুন, সব স্পষ্ট হয়ে যাবে। এখন এর বেশি কিছু বলছি না। অর্থাৎ তিনি জল্পনার পারদ আরও চড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মুকুল রায়কে নিয়ে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ মদন মিত্রের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা বলেন, মুকুল কেন দিল্লি কেন তা নিয়ে সিবিআই কিংবা ইডির তদন্ত করা উচিৎ।

তবে মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মদন বলেন, মুকুলের যা শারীরিক অবস্থা তাতে ওকে দিয়ে যা খুশি তাই লিখিয়ে নিতে পারে। এমনকি টাকা নিয়েছে বলে মুকুলকে দিয়ে ২০ জনের নাম বলিয়ে নিতে পারে বলেও আশঙ্কা কামারহাটির বিধায়কের। আর তা লিখে দিলেই ব্যাস হয়ে গেল! অন্যদিকে সাংবাদিক বৈঠকের পর তৃণমূলের তরফে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাফ জানান, কিছুই জানি না। দলের তরফ থেকে কিছু বলার নেই। সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। শুভ্রাংশু যে অভিযোগ করেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার উপর তদন্তের কথা বলেছেন তৃণমূলের প্রাক্তন এই রাজ্যসভার সাংসদ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications