ফের সন্দেশখালিতে সিবিআই! শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ-সহ দু'জনে বাড়িতে টাঙানো হল নোটিশ
ফের একবার সন্দেশখালিতে গেল সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন সিবিআই আধিকারিকরা সন্দেশখালির সরবেড়িয়য় শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের বাড়িতে যান। সেখানে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি।
এরপর সিরাজের তালাবন্ধ বাড়ির সামনে নোটিস সেঁটে দেন সিবিআই আধিকারিকর। সূত্রের খবর তেসরা মে শুক্রবার শেখ সিরাজকে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ইডির তরফে শেখ সিরাজের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল।

- শেখ সিরাজের বাড়িতে নোটিশ
শেখ সিরাজ এলাকায় সিরাজ ডাক্তার নামে পরিচিত। হোমিওপ্যাথি চিকিৎসব হিসেবে পরিচিতি থাকলেও তাঁর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা জমি দখল, মাছের ভেড়ি দখল-সহ বিভিন্ন অভিযোগ তুলেছে। এই মুহূর্তে শেখ শাহজাবান রয়েছে বিচার বিভাগীয় হেফাজতে। তার আরেক ভাই আলমগিরও রয়েছে জেলে।
- এক শাগরেদের বাড়িতেও সিবিআই
শেখ সিরাজের খোঁজ করার পরে এলাকায় শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ সিরাজুল মীরের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। বাড়িতে দেখা যায়, উনুনে কড়াই বসানো, সেখানে শাক ভাজাও রয়েছে। কিন্তু বাড়ির পুরুষ কিংবা মহিলা কেউ নেই। এখান থেকেই সিবিআই আধিকারিকদের অনুমান, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁদের এলাকায় যাওয়ার খবর পৌঁছে গিয়েছিল সেখানে।
সিবিআই আধিকারিকরা মনে করেন, সিরাজুল্র বাড়ির সদস্যরা বাড়ির ভিতরেই রয়েছেন। ইচ্ছা করেই তাঁরা সাড়া দেননি। তবে সিবিআই-এর তরফে এই সিরাজুলের বাড়ির বাইরেও নোটিশ দেওয়া হয়। তাঁকে আগামী ছয় মে সিবিআই দফতরের হাজিরার নোটিশ দেওয়া হয়েছে।
- দিন কয়েক আগে অস্ত্র উদ্ধার
দিন কয়েক আগে সিবিআই আধিকারিকরা সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন। সেদিন এলাকায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত, টোটোচালক আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে সিবিআই-এনএসজি। সেখানে থাকা বিস্ফোরকও নিষ্ক্রিয় করা হয়। এই উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানরা কতটা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ঘটনার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরে বেশ কয়েকবার সিবিআই-এর টিম সন্দেশখালিতে গিয়েছে। রাজ্য সরকার সন্দেশখালিতে সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে গেলেও সর্বোচ্চ আদালত সেখানে আপাতত হস্তক্ষেপ করতে রাজি হয়নি।
সিবিআই আধিকারিকরা এর আগে বাড়িতে বাড়িতে গিয়ে জমি ও ভেড়ি দখলের অভিযোগ নিয়ে তদন্ত করেন। আগামী ২ মে সিবিআইকে কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications