সোনারপুরের ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের
সোনারপুরের ঘর ছাড়া বিজেপি পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সোনারপুরের ঘর ছাড়া বিজেপি পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক সোনারপুর থানার ওসিকে নির্দেশ দেন, তিন দিনের মধ্যে ওই ঘর ছাড়া পরিবারকে পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরাতে হবে। এবং এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

২৬ জুলাই মামলার পরবর্তী শুনানিতে এই নিয়ে পুলিশ রিপোর্ট পেশ করতে হবে আদালতে। সোমবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী মহম্মদ আশরাফ আলি ও ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় জানান, গত মাসের ১৩ তারিখ সোনারপুরের সমস্তিপুর এলাকায় তৃণমূল দুষ্কৃতী তাণ্ডবে ঘর ছাড়া বিজেপি সমর্থনকারী সুভাষ মণ্ডলের পরিবার।
সেদিন রাতে বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হন বলে ১৪ তারিখ সোনাপুর থানায় অভিযোগ দায়ের করেন সুভাষ বাবু। ঘরবাড়ি ভাঙচুর, তার সন্তান-সম্ভবা মেয়েকে শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ করেন। কিন্তু তা সত্বেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। বরং অভিযোগ দায়েরের পর অত্যাচার আরও বেড়ে যায়। তাই ভয়ে ঘর ছাড়া তারা। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। তাই ঘরে ফেরার আবেদনে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
এদিন রাজ্যের কৌঁসুলি লোলিত মোহন মাহাতো আদালতে জানান, তাদের অভিযোগ মেনে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে তদন্তের অগ্রগতি নিয়ে কিছু জানাতে পারেননি তিনি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications