বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ নারায়ণপুরে, আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
রাজারহাট নারায়ণপুর এলাকায় বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। অটোর ড্রাইভার সহ আহত হয়েছেন পাঁচ জন।
রাজারহাট নারায়ণপুর এলাকায় বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। অটোর ড্রাইভার সহ আহত হয়েছেন পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাস ও অটোটিকে আটক করেছে নারায়ণপুর থানার পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টর পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৈখালি থেকে রাজারহাট রুটের অটো রাজারহাট থেকে কৈখালি যাচ্ছিল। সেই সময় ৯১সি রুটের বাসটি রাজারহাট থেকে কৈখালি যাওয়ার সময় শিখের বাগানের কাছে বাক নিতে গিয়ে অটোতে ধাক্কা মারে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একেবারে দুমড়ে যায় অটোটি। অটোর মধ্যে এক মহিলা সহ চার জন যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই আহত হন। পাশাপাশি ড্রাইভারও গুরুতর জখম হয়েছেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications