দুর্গাপুরে আবাসনে ট্রলিব্যাগ থেকে উদ্ধার বাঁকুড়ার ব্যাঙ্ককর্মীর দেহ
দুর্গাপুরের বেনাচিতিতে মিলল বাঁকুড়ার নিখোঁজ তরুণীর বাক্সবন্দি দেহ। নাম শিল্পা আগরওয়াল। শুক্রবার মেজিয়া থেকে আসানসোলে মাসির বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিল। ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজার দম্পতিকে আটক করেছে
দুর্গাপুরের বেনাচিতিতে মিলল বাঁকুড়ার নিখোঁজ তরুণীর বাক্সবন্দি দেহ। নাম শিল্পা আগরওয়াল। শুক্রবার মেজিয়া থেকে আসানসোলে মাসির বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিল। ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজার দম্পতিকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুরে বেনাচিতিতে একটি আবাসনের স্টোররুমের মুখে বৃহস্পতিবার সকালে একটি ট্রলিব্যাগ দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে সেটি একই অবস্থায় পড়ে থাকায় খবর যায় পুলিশে। তারাই ট্রলিব্যাগ খোলেন। প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মেলে দেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে আবাসনে দেহটি পাওয়া যায়, সেই আবাসনেই থাকেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেজিয়া শাখার ম্যানেজার রাজীব কুমার। তাঁর স্ত্রী মনীশা কুমারীও ওই ব্যাঙ্কেরই দুর্গাপুর ফুলঝোড় শাখার ম্যানেজার। অন্যদিকে, শিল্পা আগরওয়ালও একই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিলেশনশিপ অফিসার হওয়ায় দম্পতির সঙ্গে আলাপ ছিল আগে থেকেই। শিল্পাকে তারা ওই ফ্ল্যাটে আসতে দেখেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার আসানসোলে মাসির বাড়ি যাওয়ার জন্য বাঁকুড়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন শিল্পা আগরওয়াল। সেখান থেকেই বাড়ির সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তরুণীর মোবাইল টাওয়ারের লোকেশন ধরেই তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায় তার শেষ মোবাইল লোকেশন ছিল দুর্গাপুরের নইম নগর। সেখানেই রয়েছে এই আবাসন যেখানে থাকেন ওই রাজীব কুমার। সেই আবাসনের স্টোররুমের সামনে থেকেই বাক্সবন্দি দেহ মেলে।
শিল্পা আগরওয়ালের পরিবারের অভিযোগ, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য রাজীবকুমার শিল্পার কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় বলেও অভিযোগ।
ব্যাঙ্ক ম্যানেজার দম্পতিকে আটক করেছে পুলিশ। টাকা হাতানোর অভিযোগ ছাড়াও ত্রিকোণ প্রেমের কোনও বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications