Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ, তাহলে কী আরও একটি উইকেট পড়তে চলেছে শাসকদলের?

তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ, তাহলে কী আরও একটি উইকেট পড়তে চলেছে শাসকদলের?

তৃণমূল কংগ্রেস বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনা হইচই ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী বিজেপিতে যোগ দিচ্ছেন মিহির গোস্বামী। কোচবিহারের তৃণমূল জেলাসভাপতি আবার অন্য সমীকরণ দেখছেন। তাঁদের পাল্টা দাবি হয়তো নিশীখ ফিরতে চাইছেন তৃণমূলে।

মিহিরের বাড়িতে নিশীথ

মিহিরের বাড়িতে নিশীথ

তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে হাজির হলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই নিশীথ প্রামাণিক হাজির হয়ে যান মিহির গোস্বামীর বাড়িতে। দোতলার ঘরে দীর্ঘক্ষণ বৈঠক চলে তাঁদের মধ্যে। সেখানে কোনও সাংবাদিকের প্রবেশ করার অনুমতি ছিল না। এক প্রকার রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।

জল্পনা বাড়ালেন নিশীথ

জল্পনা বাড়ালেন নিশীথ

তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে হঠাৎ করে বিজেপি সাংসদের আগমনকে অনেকেই সোজা চোখে দেখছেন না। যদিও বিজেপি সাংসদ দাবি করেছেন দীর্ঘদিন তাঁরা এক দলে একসঙ্গে কাজ করেছেন তাই সেদিক দিয়ে একটা ব্যক্তি গত সম্পর্ক তৈরি হয়েছিল। সেজন্যই বিজয়ার শুভেচ্ছা জানাতেই তিনি গিয়েছিলেন মিহির গোস্বামীর বাড়িতে।

বিক্ষুব্ধ মিহির

বিক্ষুব্ধ মিহির

কয়েকদিন আগে প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেম মিহির গোস্বামী। প্রকাশ্যেই তিনি বলেছিলেন কোনও সংস্থাকে দিয়ে ভোটে জেতার সমীকরণ তৈরি করা যায় না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে এই মন্তব্য বেশ অস্বস্তি বাড়িয়েছিল শাসক দলের। তারপরেই নিজের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন মিহির গোস্বামী।

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূলের পাল্টা দাবি

মিহির গোস্বামীর বাড়িতে নিশীথ প্রামাণিকের আগমনকে সোজা চোখে দেখছে না রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন এবার বোধহয় আরও একটি উইকেট পড়তে চলেছে তৃণমূলের। যদিও কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি পাল্টা দাবি করেছেন হয়তো নিশীথ প্রামাণিক তৃণমূলে ফিরতে চাইছেন তাই মিহির গোস্বামীর বাড়িতে হাজির হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+