Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লক্ষীর ভাণ্ডার নিচ্ছেন? 'স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন’! BJP নেতার মন্তব্যে শোরগোল রাজ্য

নির্বাচনের মুখে আবারও বিতর্কে জড়াল বিজেপি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির এক জনসভা থেকে বিজেপির এক রাজ্য কমিটির নেতার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে, সেই সময় স্বামীদের তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

BJP

গতকাল কলাইকুন্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই মন্তব্যই করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। ওই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য দেওয়ার আগেই মঞ্চে উঠে এইরকম মন্তব্য করে বিতর্কে জড়ান কালীপদ সেনগুপ্ত।

তিনি বলেন, "তৃণমূল মানেই যে চোর, সেই কথাটা পুরো রাজ্যের মানুষের এখন জানা। যাঁরা আমাদের কর্মীরা আছেন আমি তাঁদের আশ্বস্ত করছি। তাঁরা দাসপুর বিধানসভায় তৃণমূলের চোখে চোখ রেখে জয়লাভ করবে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাঁদের মধ্যে কেউ কেউ যেমন ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবেন তেমনিই, এখনও লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক মহিলা আছেন, যাঁরা তৃণমূলকেই ভোট দেবেন। সেই সব পরিবারের স্বামীদের বলছি যে, তাঁরা ওই মহিলাদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুলে, জোড়াফুলে নয়।"

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই এলাকায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের ভোট যে তৃণমূলের সবচেয়ে বড় শক্তি, তা অস্বীকার করার কোনও উপায় নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের অনেক মহিলার মধ্যেই জনপ্রিয়।

উল্লেখযোগ্য ভাবে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে। আর সেই আবহেই বিজেপির অবস্থান নিয়ে দলের নেতার এরকম মন্তব্য ঘিরে উঠছে প্রশ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+