Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হালিশহরের ঘটনায় 'বদলা হবে' থেকে 'পুলিশের অপব্যবহার'এর বার্তা বিজেপি নেতাদের কণ্ঠে! সরব দিলীপ, মুকুল , শুভ্রাংশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে এখনও কেন্দ্র -রাজ্য সংঘাত চরমে। তারই মাঝে হালিশহরে শনিবার বিজেপি কর্মী খুন ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চল তপ্ত। এমন এক পরিস্থিতিতে কর্মী খুন নিয়ে দিলীপ ঘোষ থেকে মুকুল রায়, শুভ্রাংশুরা সরব হতে শুরু করেছেন।

 দিলীপ ঘোষের বার্তা

দিলীপ ঘোষের বার্তা

'সৈকত ভাওয়ালকে নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে। রোজই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। গতকাল কসবায় পথসভা ছিল। সেখানে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে। .. টিএমসি গুন্ডা, পুলিশ ছাড়া কোনওভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না। পুলিশের যেভাবে অপব্যবহার হচ্ছে, তাতে ফোর্সের নাম বদনাম হচ্ছে।'

'ভোট এগোলে হিংসা বাড়বে'

'ভোট এগোলে হিংসা বাড়বে'

দিলীপ ঘোষ বলেন, ভোট যত এগোবে বাংলায় হিংসা বাড়বে। তিনি বলেন, ' যেদিন জেপি নাড্ডার উপর হামলা হয়, সেদিনই বোঝা যায় বাংলার পরিস্থিতি কোথায় যাচ্ছে।.. বাংলার মানুষ বেশিদিন এসব বরদাস্ত করবে না। '

মুকুল রায়ের বার্তা

মুকুল রায়ের বার্তা

এদিন বিজেপি নেতা মুকুল রায় টুইট বার্তায় জানান, আরএসএস এর একনিষ্ঠ কার্যকর্তা ও বিজেপির নেতা সৈকত ভাওয়ালের মৃত্যুর নেপথ্যে তৃণমূলী ত্রাসের চেহারা বেরিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

 'যাঁদের কোল খালি হল , তাঁরা ছেড়ে দেবেন না'

'যাঁদের কোল খালি হল , তাঁরা ছেড়ে দেবেন না'

মুকুল পুত্র তথা স্থানীয় বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, 'এই মৃতদেহ কেবল শুধু একটি মানুষের মৃতদেহ নয়, এই রাজ্যের ঘুন ধরা গণতন্ত্রের লাশ। আর কত মায়ের কোল খালি হলে তৃপ্ত হবে তৃণমূল! আর কত পরিবারের হাহাকারে বিদীর্ণ হবে আকাশ! মানুষ সহ্য করবে না। ' এরপরই তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ' যাঁদের কোল খালি হল, তাঁরা ছেড়ে দেবেন না। বদলা হবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+