বিজেপি, সিপিএম কোর্টে চলে যাচ্ছে, ১০ লক্ষ চাকরি রেডি আছে, ফের বললেন মমতা
ফের চাকরি প্রার্থীদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শুনানি চলেছে আজ মঙ্গলবার দুপুরে। ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ। এই কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে এসএসসি৷ আর সেই দুপুরেই জনসভায় ফের চাকরির বিষয় নিয়ে মন্তব্য করলেন।
পুরুলিয়ায় জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মঞ্চ থেকে ফের চাকরির প্রসঙ্গ তুললেন। ১০ লক্ষ চাকরি রেডি করা রয়েছে। বিজেপি আর সিপিএমের লোকেরা চলে যাচ্ছে আদালতে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের ১০ লক্ষ চাকরির প্রসঙ্গ উত্থাপন করেন। তৃণমূল সুপ্রিমো বলেন, " শিক্ষক - শিক্ষিকাদের চাকরি খেয়ে নিল। আর ভোটের আগে বলছে, আমরাও চেষ্টা করব।" এরপরেই গলা তুলে সুপ্রিমোর প্রশ্ন, কী করবে? তোমাদের সিবিআই তো রিপোর্ট দিয়েছে। তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য তাদেরও চাকরি খেয়ে নিয়েছ।"
রাজ্যের তরফে চাকরি তৈরি আছে। সেই কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " আমার ১০ লক্ষ চাকরি রেডি আছে৷ শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। একটা করে জনস্বার্থ মামলা করছে। আর জনস্বার্থ মামলা করলেই হাইকোর্ট দিয়ে দিচ্ছে।"
কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেত্রী। তিনি বলেন, " আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এই করে মোদী বিজেপিকে করছে সেল।" তাহলে কি আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশেই দাঁড়ালেন?
হাইকোর্টে মামলা চলাকালীন মুখ্যমন্ত্রী অতিরিক্ত শূন্যপদের কথা বলেছিলেন৷ কারোর চাকরি তিনি যেতে দেবেন না। এই কথা বলেছিলেন। চাকরি গেলে সংসারে অন্ধকার নেমে আসবে। মানবিক দিক থেকে দেখার প্রসঙ্গও তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপর গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট এসএসসির ২০১৬ সালের চাকরির পুরো প্যানেল বাতিল করেছে। প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে। এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে। সেদিনই মুখ্যমন্ত্রী ফের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজেপি - সিপিএমকে কটাক্ষ করলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications