বাগবাজার সহ একাধিক ঘাটে চলছে বিসর্জন, বিজয়াতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও
আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর! উমাকে বিদায় জানাচ্ছেন মানুষ। একেবারে ছেলেমেয়ে নিয়ে কৈলাসে পাড়ি দিচ্ছে ঘরের মেয়ে উমা। আজ মন খারাপ আপামর বাঙালির। আবার এক বছরের অপেক্ষা। বাবুঘাট সহ রাজ্যের একাধিক ঘাটে এই মুহূর্তে বিস
আনন্দে উচ্ছ্বাসে মধ্যে বিষণ্ণতা! উমাকে বিদায় জানাচ্ছেন মানুষ। একেবারে ছেলেমেয়ে নিয়ে কৈলাসে পাড়ি দিচ্ছে ঘরের মেয়ে উমা। আজ মন খারাপ আপামর বাঙালির। আবার এক বছরের অপেক্ষা। বাবুঘাট সহ রাজ্যের একাধিক ঘাটে এই মুহূর্তে বিসর্জন চলছে।
এমনকি টাকিতে বিসর্জনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন বহু মানুষ। অন্যদিকে দশমীর দুর্গার বিদায় বেলাতে বাংলার মানুষকে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একাধিক ঘাটে চলছে বিসর্জন
ইচ্ছা না থাকলেও মেয়ে উমাকে আজ বিদায় জানানোর পালা। সকাল থেকেই বাড়ির একাধিক প্রতিমা বিসর্জন হয়েছে বাবুঘাটে। তবে বেলা বাড়তেই সার্বজনিন প্রতিমাগুলির বিসর্জন হয়েছে। বাবুঘাট ছাড়াও বাগবাজার, বাজে কদমতলা ঘাটে বিসর্জন চলছে। প্রত্যেক ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে কলকাতা পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রায় সকাল থেকে ৫০০ এরও বেশি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। এছাড়াও হাওড়া সহ একাধিক ঘাটে বিসর্জন চলছে বলে জানা যাচ্ছে।

টাকিতে বহু মানুষ জড়ো হয়েছে।
অন্যদিকে টাকিতে বহু মানুষ জড়ো হয়েছে। গত কয়েক বছর বন্ধ থাকলেও এই বছর ফের একবার ইচ্ছামতিতে এক দুই বাংলা। এবার এবং অপার বাংলার প্রতিমার বিসর্জন চলছে। একেবারে কড়া নজরদারিতে বিসর্জন চলছে। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ এই মুহূর্তে ইচ্ছামতির ধারে জড়ো হয়েছেন। আর সেদিকে তাকিয়ে কড়া ব্যবস্থা রয়েছে প্রশাসনের তরফেও।

মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
পাশাপাশি আজ বিচ্ছেদের বিজয়া৷ আর মন খারাপের দিনে বাংলার মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন তিনি। একটি ভিডিও বার্তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো মাতৃশক্তির আরাধনা।" দশমীতে মন খারাপ। কিন্ত্য মা আবার আসবেন। আর তাতে নতুন উৎসাহ তৈরি হয় বলে মুখ্যমন্ত্রী। তবে এটা মায়ের চলে যাওয়া নয় বলেও মন্তব্য তাঁর। মা সর্বদা হৃদয়ের মধ্যেই থাকেন বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিষ্টি মুখ খাওয়ার কথাও বলেন।

আবার এসো মা...
অন্যদিকে একাধিক মণ্ডপে দুপুর থেকে শুরু হয়েছে সিঁদুর খেলা। একেবারে লাল পাড় সাদা শাড়ি পড়ে লাল সিঁদুরে রাঙা বা-বোনেরা। একই সঙ্গে মাকে বিদায় জানানোর জন্যে বরণ করে নেওয়াও চলছে। একই সঙ্গে বলা আবার এসো মা...। সকলকে ভালো রেখো।
বলে রাখা প্রয়োজন, নিরঞ্জন উপলক্ষে আজও কলকাতা পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। ঘাট গুলি তো বটেই রাস্তাগুলিতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications