ইউটিউবার ঝিলমের পর হকার নিয়ে অঞ্জন দত্ত এবার বিনোদ–তোপের মুখে
অঞ্জন দত্ত এবার বিনোদ–তোপের মুখে
ইউটিউবার ও ডিজিটাল সংবাদমাধ।মে যাঁরা কনটেন্ট তৈরি করেন, তাঁদের নিয়ে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অঞ্জন দত্ত। তাঁর নতুন সিনেমা 'মার্ডার ইন দ্য হিলস’ নিয়ে যেসব সমালোচনা ও মিম বানানো হয়েছে, এটা তারই জবাব বলে মনে করছেন অনেকে। এর আগে অঞ্জন দত্তকে একহাত নিয়েছিলেন ইউটিউবার ঝিলম গুপ্ত। এবার পরিচালক গল্পকার–ঔপনাসিক বিনোদ ঘোষালের তোপের মুখে পড়তে হল অঞ্জন দত্তকে। প্রসঙ্গত, ইউটিউবারদের কটাক্ষ করতে গিয়ে তিনি হকারদের অপমান করে বসেছেন। অথচ এই অঞ্জনই এক সময়ে হকারদের নিয়ে লিখেছিলেন, 'বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেনসের শিশিটা হাতে’ গানটি।

কী লিখেছিলেন অঞ্জন দত্ত? তিনি লিখেছেন, ''গুচ্ছের বাংলা পোর্টাল এবং ইউটিউব প্ল্যাটফর্ম হয়েছে ডিজিটালাইজেশন এর দৌলতে। যারা ক্রমাগত ভুল বাংলা এবং খুব খারাপ ইংরিজিতে কথা বলে নানা বিষয় মন্তব্য করে যায়। কারুর 'শ’ এর দোষ, কারুর উচ্চারণ পরিস্কার নয়… আমি এটা লিখছি কারণ সেই ভাবে কেউ আমাকে গালমন্দ করেননি। আর করে থাকলেও সেটা আজকের দুনিয়ায় কোনো মূল্য নেই। আমি লিখছি কারণ এই সামগ্রিক, প্রায় সর্বজনীন মিডিওক্রিটি বা মধ্যমেধা নিয়ে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কারণ আমার অ্যান্ড্রয়েড ফোনে ক্রমাগত এই অশিক্ষিত নোটিফিকেশনগুলো আসে।’ তিনি আরও লেখেন, 'কেউ বই (সিনেমা) রিভিউ করেন না। কেউ গীতিকার দূরের কথা, গান নিয়ে আলোচনা করেন না। প্রায় সবাই যাদের গালমন্দ করেন, তাদের ইন্টার্ভিউ করতে গেলে ভিজে বেড়াল হয়ে যান।’ দীর্ঘ পোস্টে ডিজিটালাইজেশনের 'ফলশ্রুতি’কে আক্রমণ করার পর অঞ্জনের প্রশ্ন, 'আজ যদি ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকত, তাহলে এঁরা কী করতেন? লোকাল ট্রেনের হকারি? কী করতেন? নিশ্চই করে খেতেন।’
অঞ্জন দত্তের দীর্ঘ সেই পোস্টে বুধবার অত্যন্ত অসন্তোষ হয়ে বিনোদ ঘোষাল জানিয়েছেন যে তিনি নিজেও একজন অঞ্জন দত্তের অনুরাগী তবে পরিচালকের বক্তব্যকে ভুল প্রমাণিত করার জন্য তিনি লেখেন, 'মেধার দিক থেকে এঁদের অনেকে অনেক উচ্চমেধার এবং উচ্চমেধার ভান করে থাকা দীন হৃদয়ের ব্যক্তির থেকে অনেক সৎ। স্রেফ গতরের পরিশ্রম দ্বারা লোকাল ট্রেনের যাত্রীদের বহুযুগ ধরে অনেক কিছু দিয়ে আসছেন।’ গল্পকার বিনোদ এও জানান যে লোকাল ট্রেনে হকারির কাজ বড় কঠিন কাজ, তা সিনেমা তৈরির চেয়েও কঠিন।
এর আগে অঞ্জন দত্তকে মোক্ষম জবাব দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ঝিলম গুপ্ত। তিনি পরিচালককে সম্মান করেন তা জানিয়ে ভিডিওতে বলেন, 'দেখুন সবার কনভেন্টে পড়ার সৌভাগ্য থাকে না। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে। আমাদের ইংরেজিটা হয়তো অত ভালো না। তবে আমাদের চেষ্টা থাকে।’ আর এরপরেই দেন হকার কথা নিয়ে কড়া জবাব। ঝিলম বলেন, 'আমি যতদূর জানি জার্মান শব্দ হকস্টার থেকে এসেছে হকার কথাটি। হকার কথার অর্থ, যে মানুষ নিজের প্রোডাক্ট সম্পর্কে চিৎকার করে বলে, তা বিক্রি করার চেষ্টা করেন। আমরা সবাই কি হকার নই? আমরা তো প্রতিদিন নিজেদের যোগ্যতা ও স্কিল বিক্রি করে খাই। তাই ক্রিয়েটরদের ছোট করতে গিয়ে হকারদের কথা বলে উনি নিজেকেই ছোট করে ফেললেন।’ ঝিলমের এই ভিডিওর মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications