Bypoll Results 2021: ক্রমশ এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সবুজ আবিরে উৎসব শুরু কালীঘাটে
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর এরপরেই আরও স্পষ্ট হবে ছবিটা। তবে সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ক্রমশ এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে তিনটি রাউন্ড গণনা শুরু গিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তিনটে রাউন্ডের ২৮০০ ভোটে
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর এরপরেই আরও স্পষ্ট হবে ছবিটা। তবে সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ক্রমশ এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে তিনটি রাউন্ড গণনা শুরু গিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তিনটে রাউন্ডের শেষে ৬১৪৪ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধায়। তবে তৃতীয় রাউন্ডে ৯৯৭৪ টি ভোট পেয়েছেন তিনি।

তবে সূত্রের খবর, ভবানীপুরে প্রবল চাপের মুখে রয়েছেন প্রিয়াঙ্কা। প্রথম রাউন্ড ১০০০টি ভোটও পাননি তিনি। তবে তৃতীয় রাউন্ডে ৩২২৮টি ভোট পেয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, যেভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন তাতে বেলার বাড়ার সঙ্গে ব্যবধান আরও বাড়তে থাকবে।
এই ট্রেন্ড দেখে কিছুটা রিলাক্সড ভবানীপুর উপনির্বাচনের অন্যতম কান্ডারি ফিরহাদ হাকিম।
রবিবার সকাল সকাল ভবানীপুরের গণনা কেন্দ্রে পৌঁছে যান ফিরহাদ। পরিস্থিতি খতিয়ে দেখেই আপাতত বাড়িতে বসেই গোটা অবস্থার দিকে নজর রাখছেন তিনি। এক সংবাদমাধ্যমে ফিরহাদ দাবি করেছেন, ৫০ থেকে ৮০ হাজার ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু ভবানীপুর নয়, অন্যান্য দুই বিধানসভা উপ নির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট গণনা চলছে। বেশ কয়েকটি রাউন্ডে দুই বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। জঙ্গিপুরে ২৫১৭ ভোটে এগিয়ে রয়েছেণ জাকির হুসেন। সামসেরগঞ্জেও ছবিটা এক। সেখানে আমিরুল ইসলাম অনেকটাই এগিয়ে রয়েছেন।
আর এই ট্রেন্ড সামনে আসার পরেই বিজয় উৎসবে মেতে উঠেছেন তৃণমূল নেতা-কর্মীরা। খেলা হবে স্লোগানে মেতে উঠেছেন কর্মীরা। একে একে কালীঘাটে আসতে শুরু করেছেন নেতারা। তবে ভোট গণনার দিন তেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা যায় না। শুধু তাই নয়, বাড়িতেই থাকেন।
তবে ফলাফল দেখার পর থেকে নেতারা আসতে শুরু করেন। এরপর বের হন তিনি। কালীঘাটে তৃণমূলের অফিসে বেরিয়ে আসেন। এবারও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে। তবে করোনাকে মাথায় রেখে কর্মীদের জমায়েতের উপর নিষেধাজ্ঞা করা হয়েছে।
অন্যদিকে ভোটের এহেন ট্রেন্ড দেখতেই গণনা কেন্দ্র ছাড়ছেন বিজেপি নেতারা। যদিও দলের নির্দেশ গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়তে নির্দেশ বিজেপির। উল্লেখ্য, উল্লেখ্য, ২০১১ এবং ২০১৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু এবার এই কেন্দ্র শোভনদেব চট্টপাধ্যায়কে ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। কিন্তু হারতে হয়। এদিনে ২১ এর নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে পরাস্ত করেন শোভন দেব চট্টপাধ্যায়। কয়েকটি ওয়ার্ডে ভালো ভাবেই এগিয়েছিল বিজেপি।
Recommended Video
তবে এবার যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নেতা -কর্মীদের মতে, রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন।
-
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ -
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে











Click it and Unblock the Notifications