উত্তর দিনাজপুরে বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেলেন মমতার দূত রব্বানি
চাকুলিয়ায় গ্রামে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন।
চাকুলিয়ায় গ্রামে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন। প্রবল বর্ষণের ফলে সুধানী নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। চাকুলিয়া ব্লকের বিভিন্ন স্কুলে ত্রাণশিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিলি করা হচ্ছে খাদ্য সামগ্রী।

এদিন চাকুলিয়ায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।
একটানা প্রবল বর্ষণে দু'কুল ছাপিয়ে গেছে সুধানী নদীর জল। প্লাবিত হয়ে গিয়েছে চাকুলিয়া ব্লকের তড়িয়াল, শকুন্তলা, জনতাহাট-সহ বিস্তীর্ণ এলাকা। বাড়ি-ঘরে বন্যার জল ঢুকে পড়ায় ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে চাকুলিয়ার বেশ কয়েকটি স্কুলে খোলা হয়েছে ত্রাণশিবির।
এই এলাকার সাধারণ মানুষদের আশ্রয় দেবার জন্য ত্রাণশিবিরে রাতেই দুর্গত মানুষদের নিয়ে আসা হয়েছে। আশ্রয়হীন মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাল ও অন্যান্য সামগ্রী দুর্গত মানুষদের মধ্যে বিলি করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে রান্না করা খাবারও দুর্গতদের পরিবেশন করা হচ্ছে।
ত্রাণশিবিরগুলিতে আশ্রয় নেওয়া শিশু ও দুর্গত মানুষদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে। এর পাশাপাশি পরিস্থিতির উপর নজর রেখে চলেছে প্রশাসন। এদিন বন্যা কবলিত দুর্গত এলাকায় পায়ে হেঁটে পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications