Women's Day 2025: মাথায় লাখ টাকার ঋণ, বুকে দুই সন্তান! শুশুনিয়ার আদিবাসী মেয়ে লতিকার জীবন সংগ্রাম অবাক করবে
International Women's Day 2025: 'আমি নারী, আমি সব পারি' প্রমাণ করে ছেড়েছেন জীবন যুদ্ধে একাকি সৈনিক আদিবাসী তরুণী লতিকা মুর্ম্মু। ছাতনার শুশুনিয়া সংলগ্ন যুগুনথোল গ্রামের স্বামী পরিত্যক্তা লতিকা এখন টোটো চালিয়ে বড় করে তুলছেন শুশুনিয়া হাই স্কুলে পাঠরত ক্লাস সেভেন ও সিক্সে পড়া দুই ছেলেকে।
যুগুনথোলের লতিকা মুর্ম্মুর জীবন সংগ্রামের ইতিহাস বেশ দীর্ঘ, শুধুমাত্র আর্থিক কারণে লেখাপড়া করার সুযোগ হয়নি। এরই মাঝে অল্প বয়সে পাশের গ্রাম জয়নগরের স্বপন মুর্ম্মুর সঙ্গে বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। দুই সন্তানের জন্মের পর বিগত তিন বছর তিনি আলাদা থাকছেন। জীবন সংগ্রামে টিকে থাকতে কিছু দিন রাজমিস্ত্রীর হেল্পারের কাজ করেছিলেন। পরে গত বছর নভেম্বর মাস থেকে বেছে নিয়েছেন টোটো চালকের জীবন (International Women's Day 2025) ।

১ লক্ষ ৩৬ হাজার টাকা ঋণ নিয়ে দুই শিশু সন্তানকে নিজের বাপের বাড়িতে রেখে বাঁকুড়া শহরের শ্রীনগরে ঘর ভাড়া নিয়ে থাকার পাশাপাশি টোটো চালিয়ে রোজগারের আশায় পথে নেমেছেন লতিকা। এখন দুই সন্তানিমের পড়াশুনা, সাংসারিক খরচ, টোটোর লোন শোধ, ঘর ভাড়া সহ অন্যান্য সব কিছু সামলানোর দায়িত্ব একা তার কাঁধেই। তবুও এতো কিছুর পরেও জীবন যুদ্ধে হারতে রাজী নন তিনি।
জয় এক দিনে না হোক, এক দিন তো হবেই... এই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলেছেন লতিকা মুর্ম্মু। এই জীবন যুদ্ধে পাশে পেয়েছেন পরিবার এবং তাঁর সন্তানদের। মায়ের কষ্ট বোঝে। আর তাই পড়াশোনা করে বড় হয়ে মায়ের এই কষ্ট লাঘবের দায়িত্ব কাঁধে তুলে নিতে চান দুই সন্তান।
অন্যদিকে লতিকার এই লড়াইকে কূর্ণিশ জানিয়েছেন তার বর্তমান প্রতিবেশীরাও। প্রতিবেশী অনুশ্রী সর্দার বলেন, অনেক দিন ধরেই ওকে দেখছি, ভীষণ পরিশ্রমী। স্বামী না দেখলেও নিজেই রোজগার করে যেভাবে সন্তানদের বড় করে তুলছে তা অনেকের কাছে প্রেরণা স্বরুপ বলে তিনি জানান।
আজ শনিবার আন্তজাতিক মহিলা দিবস (International Women's Day 2025) । গোটা বিশ্ব সাড়ম্বরে এই দিনটিকে উদযাপন করছে। সমাজে হোক কিংবা গন্তব্যস্থলে মহিলাদের কুর্নিশ জানাচ্ছেন নাগরিক সমাজ। কিন্তু বাড়ি হোক কিংবা রাস্তা দিন রাত এক করে লড়াই চালাচ্ছেন এমন বহু মা'য়ের কাছে অনুপ্রেরণা আদিবাসী তরুণী লতিকা মুর্ম্মু।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications