৪ বছরের শিশুর পেটে শিশু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর : চার বছরে এক শিশু পেটে ব্যথা নিয়ে এসেছিল হাসপাতালে। টিউমার সন্দেহ করে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার কথা বলেন চিকিৎসক। পরে তার রিপোর্ট হাতে এলে তাজ্জব বনে যান তিনি। দেখেন শিশুটির পেটে আর একটি শিশু রয়েছে। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির পেটে যে ভ্রুণটি পাওয়া গিয়েছে, তাতে প্রাণ নেই। চিকিৎসা পরিভাষায় একে বলে 'foetus in foetu'। প্রায় ৫-৬ লক্ষ মানুষের মধ্যে একজনের মধ্যে এই বিরল ঘটনা ঘটতে পারে। [৬০ বছর ধরে গর্ভবতী নব্বই বছরের বৃদ্ধা]

চিকিৎসক শীর্ষেন্দু গিরি জানিয়েছেন, এসব ক্ষেত্রে গর্ভাবস্থার সময়ে একটি শিশুর মধ্যে আর একটি প্রবেশ করে যায়। পরে যে শিশুটি মাতৃগর্ভে রয়েছে তার জন্ম হয়। এবং তার মধ্যে থাকা শিশুটি তখন মাংসপিণ্ডে পরিণত হয়ে তলপেটের মধ্যে থেকে যায়। [ভিক্ষে করে ব্যাঙ্কে জমেছে ১০ কোটি টাকা]
এক্ষেত্রেও তাই হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শিশুটি তলপেটের ব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়। পরে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন তার পেটে রয়েছে আর একটি মৃত ভ্রুণ। [এলিয়েনরা রয়েছে এবং দেখতে মানুষের মতোই, মত গবেষকদের]
এরপরই তড়িঘড়ি অপারেশন করে মৃত ভ্রুণটিকে শিশুটির পেট থেকে বের করে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সুস্থই রয়েছে শিশুটি। [৪০ বছর পুরনো মাংস বিক্রি চিনে]
-
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি












Click it and Unblock the Notifications