তেরঙা ছুঁড়ে ফেলে বিতর্কে অনুব্রত মন্ডল! দেখুন ভিডিও
দলীয় অনুষ্ঠানে গিয়ে তেরঙাকে অপমানের অভিযোগ উঠেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।
একদিন আগেই তাঁর মঞ্চ থেকে তৃণমূল নেতা দুলাল রায় বোমা মারার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন, তার মধ্যে এবার নিজে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এক দলীয় অনুষ্ঠানে গিয়ে তেরঙাকে অপমানের অভিযোগ উঠেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।

নদিয়া নিউজ ২৪ এর একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন রাজু সরকার নামে এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, দলীয় সভা গলায় তেরঙা পরাতে গেলে তা নিয়েই পিছনে হাত দিয়ে ছুড়ে ফেলে দিচ্ছেন অনুব্রত মন্ডল।
জানা গিয়েছে, কৃষ্ণনগরে দলীয় সভায় এই ঘটনা ঘটেছে। নদিয়া জেলায় পঞ্চায়েত নির্বাচনে দলের ফল ভালো হয়নি। তা নিয়ে বেজায় অখুশি কেষ্ট। আগামী লোকসভা ভোটে তাঁকে এই জেলার দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে জেলার পর্যবেক্ষক হয়ে এবার দলের গুরু দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়েছে। ফলে আগাম নিজের মেজাজ দেখিয়ে কর্মীদের সাবধান করার চেষ্টা অনুব্রত মন্ডল করেছেন বলেই মনে করা হচ্ছে।
তবে এহেন ঘটনা ঘটাতে গিয়ে যে তেরঙার অপমান করে ফেলবেন, তা বুঝতে পারেননি অনেকেই। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোনও কথা বলতে চায়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর কতটা হইচই হয় সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications