Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এম আর বাঙ্গুর হাসপাতালের রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা, হাতে নাতে ধরলেন স্থানীয়রা

এম আর বাঙ্গুর হাসপাতালের রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা, হাতে নাতে ধরলেন স্থানীয়রা

করোনা সংক্রামিত কলকাতায় রোগীকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা অ্যাম্বুলেন্স চালকের। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেললে ফের অ্যাম্বুলেন্সে তুলতে বাধ্য হন চালক। রোগী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে।

রোগীকে ফেলে পালানোর চেষ্টা

রোগীকে ফেলে পালানোর চেষ্টা

এমআর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসাধীন রোগীকে নিয়ে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। রোগী বেহালার বাসিন্দা। নেতাজি নগরে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। কিন্তু রোগী তাঁর আত্মীয়ের বাড়িতে সমস্যা হওয়ায় তাঁকে নিয়ে ফিরতে বাধ্য হয় অ্যাম্বুলেন্সটি। তখনই পথে রোগীকে ফেলে পালানোর চেষ্টা করে অ্যাম্বুলেন্স চালক ও তার দুই সঙ্গী।

স্থানীয়দের তৎপরতা

স্থানীয়দের তৎপরতা

রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ফুটপাতে রাখা হচ্ছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা সঙ্গে সঙ্গে খবরদেন নেতাজিনগর থানায়। স্থানীয়দের হস্তক্ষেেপই ফের ফুটপাথ থেকে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলেন তাঁরা। পুলিস গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

করোনা আক্রান্ত নন রোগী

করোনা আক্রান্ত নন রোগী

এমআর বাঙ্গুর হাসপাতাল জানিয়েছে কোমরে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এখন করোনা রোগীর চিকিৎসা চলছে বলে সাধারণ রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাই তাঁর দাদার পরামর্শ নিয়েই রোগীকে তাঁর আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+