Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকাকে স্বাগত জানালেন অমর্ত্য সেন, খোঁচা কেন্দ্রকে

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের ভূমিকার প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি এসআইআরের বিষয়ে বিশেষ মাথা ঘামাচ্ছি না। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট করেছে এই বিষয়টি দেশের গণতন্ত্রের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ।

SIR

অমর্ত্যর কথায়, সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলায় দেশের মানুষের জন্য যেভাবে কাজ করছে তাতে আমি খুশি। সরকারের প্রতিষ্ঠানগুলির কাছে যে কাজ প্রত্যাশিত ছিল, তারা তা করতে পারেনি, ফলে আদালতকেই সেই কাজ করতে হচ্ছে। অমর্ত্য আরও বলেন, এসআইআর-এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে আসলে বড় রকমের ক্ষতি করারই চক্রান্ত।

অমর্ত্য গতকাল এক অনুষ্ঠানে বলেছিলেন, এটা মানতে হবে যে, দেশে বহু নাগরিকের ডকুমেন্ট নেই। তাই বলে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। বর্তমানে দেশে বাঙালি ও বাংলা ভাষা নিয়ে অসহিষ্ণুতার বিষ ছড়ানো হচ্ছে। বাংলায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি ফরাসি জানি না। তাহলে হয়তো আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো। এই বিষয়টা আমাকে কিছুটা চিন্তিত করে তুলছে। তবে আমাকে বাংলাদেশে পাঠালে আমার কোনও আপত্তি নেই। কারণ, ঢাকাতে আমার বাড়ি ছিল। সেখানেই পরিবারের শিকড় রয়েছে।

বাংলা ভাষা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। সম্মান পাওয়ার অধিকার রয়েছে। হিন্দু-মুসলমান বিভেদ তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করলে তার প্রতিবাদ হওয়া দরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+