বড় ডাকঘরে পরিষেবা তলানিতে, এজেন্টদের সঙ্গে গ্রাহকরাও সামিল অবস্থান-বিক্ষোভে
দিনহাটার বড় ডাকঘরে গ্রাহক পরিষেবা মিলছে না। প্রতিদিন মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তার প্রতিবাদেই পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ডাকঘরের এজেন্টরা।
দিনহাটার বড় ডাকঘরে গ্রাহক পরিষেবা মিলছে না। প্রতিদিন মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তার প্রতিবাদেই পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ডাকঘরের এজেন্টরা। অবিলম্বে এই পরিষেবা সচল করার দাবিতে অবস্থান ও বিক্ষোভে শামিল হন সাধারণ গ্রাহকরাও। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে এই অবস্থান বিক্ষোভ চলতে থাকে।

প্রায় দেড়ঘন্টা ধরে আন্দোলন চলার পর পুলিশের হস্তক্ষেপে অবস্থান উঠে যায়। দিনহাটা বড় ডাকঘরে বেশ কয়েক মাস ধরেই গ্রাহক পরিষেবা তলানিতে গিয়ে পড়েছে। মাঝেমধ্যেই ডাকঘরের কম্পিউটারের লিংক থাকে না। ফলে কাজকর্ম বন্ধ থাকে। ঘন্টার পর ঘন্টা গ্রাহক ও এজেন্টরা লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যান।
এদিন বেলা বাড়তেই ডাকঘরের সামনে জমায়েত শুরু হয়। অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন এজেন্ট ও গ্রাহকরা। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ ও পোস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর ঘন্টা খানেকের মধ্যেই অবস্থান-বিক্ষোভ উঠে যায়।
ডাকঘরের এজেন্ট প্রশান্ত সূত্রধর বলেন, দীর্ঘদিন ধরেই দিনহাটা বড় ডাকঘরে গ্রাহক পরিষেবা সঠিকভাবে হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে নেমেছি। তিনি জানান, ডাকঘর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন অবিলম্বে কাজের গতি আনা হবে। কর্তৃপক্ষ সঠিকভাবে কাজ শুরু না করলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications