যাদবপুর নিয়ে এ বার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সুগত
কলকাতা, ২৯ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে এ বার দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু। গত ২৪ ডিসেম্বর ছাত্রছাত্রীরা যে শান্তিপূর্ণ পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে, তাকে স্বাগত জানান তিনি।
আরও পড়ুন: যাদবপুরের উপাচার্যের বিরুদ্ধে এ বার মুখ খুললেন মন্ত্রী সাধন পাণ্ডে
আরও পড়ুন: ফের যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের পাশে সুব্রত, অস্বস্তিতে সরকার
২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫৯তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। কিন্তু বাংলা বিভাগের ছাত্রী গীতশ্রী সরকার মঞ্চে উঠে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে মেডেল ও শংসাপত্র নিতে অস্বীকার করেন। এর পর একই পথে হাঁটেন আরও অনেকে। এই ইস্যুতে শাসক দল ক্ষুব্ধ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ খোলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

কিন্তু পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে মুখ খোলেন ছাত্রছাত্রীদের সমর্থনে। সাধনবাবু তো সরাসরি উপাচার্যের পদত্যাগও দাবি করেন। সেই রেশ কাটতে না কাটতেই সুগতবাবুর কথা আরও বিড়ম্বনা বাড়ল দলের।
সুগতবাবু নিজেও অধ্যাপক। হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান তিনি। ফলে যাদবপুর সম্পর্কে তাঁর মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications