Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিরঞ্জনের পর প্রতিমা তুলতে ঘাটে বাড়ানো হচ্ছে ক্রেন, পে লোডার, কাঠামো যাচ্ছে ধাপায়

শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছেলেমেয়ে নিয়ে দশমীতেই রওনা দিয়েছে উমা। গঙ্গার ঘাটগুলিতে তুমুল ব্যস্ততা চলছে মঙ্গলবার সকাল থেকেই। আজ বুধবার একইভাবে প্রতিমা নিরঞ্জন হবে। কলকাতা ও আশেপাশের ঘাটগুলিতে কড়া নজরদারি থাকছে।

জানা গিয়েছে, এদিন প্রতিমার কাঠামো তোলার জন্য ক্রেনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এছাড়াও পে লোডার দিয়ে গঙ্গার ঘাট পরিষ্কার রাখার কাজ চলছে। পে লোডার সংখ্যাও আরও বাড়ানো হবে। আজ বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার এই দুদিন প্রতিমা নিরঞ্জন চলবে।

durga puja

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই প্রতিমা নিরঞ্জনের সংখ্যা বাড়তে থাকে। ভোররাত পর্যন্ত কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে প্রচুর সংখ্যায় প্রতিমা নিরঞ্জন হয়েছে। যত রাত বেড়েছে বাবুঘাট, নিমতলা ঘাট, শোভাবাজার, আহিরীটোলা ঘাটে প্রতিমা নিরঞ্জনের সংখ্যা বাড়তে থাকে। পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

কলকাতা পুরসভার সূত্রে খবর বিজয়া দশমীর দিন ৩০ টিরও বেশি ডাম্পার এবং ক্রেন বাজে কদমতলা ঘাটে রাখা হয়েছে। তবে আজ সেই সংখ্যা আরও বাড়ানো হবে। এর পাশাপাশি পে লোডার রাখা হয়েছে। প্রতিমা গঙ্গায় বিসর্জন করা হচ্ছে। তারপরেই সেই কাঠামোকে তুলে নেওয়া হচ্ছে পে লোডারের সাহায্যে। সেই কাঠামো ডাম্পারে ফেলা হচ্ছে। সেগুলো ধাপায় নিয়ে চলে যাওয়া হচ্ছে।

আজ ও আগামী কাল বড় বড় প্রতিমা বিসর্জন হবে। ফলে ক্রেনের সাহায্যে প্রতিমা নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। বিজয়া দশমীর রাতে কলকাতার ঘাটে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিমা নিরঞ্জনও শান্তিপূর্ণভাবে হয়েছে। পুলিশের ভূমিকাও ছিল যথেষ্ট প্রশংসনীয়।

গতকাল পরিস্থিতি খতিয়ে দেখার জন্য গঙ্গার ঘাটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও ব্যবস্থাপনায় যথেষ্ট সন্তুষ্ট হন। কলকাতার মেয়র ববি হাকিম গঙ্গার ঘাট সরেজমিনে খতিয়ে দেখার জন্য গিয়েছিলেন। বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তাতেও কড়া নজরদারি থাকছে পুলিশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+