অধীর চৌধুরীর চ্যালেঞ্জ মমতাকে! 'ম্যান মেড বন্যা'য়ও দ্বিচারিতা, কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির
অধীর চৌধুরীর চ্যালেঞ্জ মমতাকে! 'ম্যান মেড বন্যা'য়ও দ্বিচারিতা, কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির
বাংলার মানুষকে ধাপ্পা দিচ্ছেন, বাংলার মানুষের সঙ্গে বুজরুকি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যা অভিযোগের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পেট্রোল ও ডিজেলের দাম বাড়লেও বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মমতা আদালতে যাচ্ছেন না কেন?
মুখ্যমন্ত্রী প্রথমে ডিভিসির প্রতো তোপ দেগেছিলেন, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করে। এরপর তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি নানান অভিযোগ তুলেছেন। এদিন তাই নিয়েই কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, দিন কয়েক আগে বন্যা নিয়ে বিপ্লব করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিপ্লব কোথায় গেল, এখন আবেদন করছেন তিনি। সেখানে টাকা দেওয়ার আবেদনও করছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন, ম্যান মেড বন্যা হলে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয় সরকার অপরাধী সাব্যস্ত করুন, টাকা এমনিতেই আসবে। ম্যান মেড বন্যা বললেও তিনি আদালতে যাচ্ছেন না, এই দ্বিচারিতা কেন, প্রশ্ন করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, কোনও বাঁধের জল ছাড়া হলে তা কোনও পথে যাবে, তা তো জানেন মুখ্যমন্ত্রী।

দিদির দায়িত্ব শেষ
সেই নদীগুলোর পলি তোলা হয়েছে কি? উপায় বাতলে অধীর বলেছেন, ১০০ দিনের কাজে নদীর পলি তোলার কাজ করুন। প্রত্যেক বছর বন্যার পরে অভিযোগ ম্যান মেড বন্যা, আর দায়িত্ব খালাস। পাশাপাশি বাঁধ নির্মাণও করতে পারতেন। অধীর বলেছেন, ব্যর্থতা আর অক্ষমতাকে ঢাকতেই ম্যান মেড তত্ত্ব।

অধীরের চ্যালেঞ্জ
ডিভিসর ঘাড়ে দোষ চাপানো নিয়ে অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য কথা বলছেন। এব্যাপারে জনপ্রতিনিধি হিসেবে তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের গঠন সবাই জানে। ডিভিসির তিন মাথা কেন্দ্রে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তিনি বলেছেন, যে ডিভিসির ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে, তাদের জল ছাড়ার কোনও ক্ষমতাই নেই। তাদের দায়িত্ব হল ব্যারেজ দেখভাল করা। তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা মিলে জল ছাড়ার সিদ্ধান্ত নেন, তারপর তা জানানো হয় ডিভিসিকে।

কটাক্ষ করে মমতাকে পরামর্শ
অধীর চৌধুরী বলেছেন, দিদির উচিত সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ করা ডিভিসি বাংলার মানুষকে হত্যা করছে। বাংলাকে পরিকল্পিতভাবে ডোবানোর জন্য এই কাজ করা হচ্ছে। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও উকিল, তা উনি নিজেই সেখানে আবেদন করতে পারেন। এছাড়াও তিনি দলের নেতাদের ইডি-সিবিআই-এর থেকে বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করছেন, এক্ষেত্রে তিনি করবেন না কেন, প্রশ্ন করেছেন অধীর।

পেট্রোপণ্যের কর নেয় রাজ্যও
এদিন অধীর চৌধুরী বলেন, পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন না। কেননা যে কর বসছে, তার ৬৩ শতাংশ কেন্দ্র নেয়, আর ৩৭ শতাংশ রাজ্য নেয়। ফলে দাম কমাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও উপায় আছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications