Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু, বায়রনের দলত্যাগে গর্জে উঠলেন অধীর

সাগরদিঘি উপনির্বাচনে জিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, সাগরদিঘি প্রমাণ করে দিয়েছিল তৃণমূলকে হারানো যায়। তৃণমূল কংগ্রেস অপরাজেয় নয়। কিন্তু উপনির্বাচনে জয়ের তিনমাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বায়রন বিশ্বাস ফের অধীর চৌধুরীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন।

কংগ্রেস বিধায়কের এই দলত্যাগের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে অধীর চৌধুরী বলেন, বায়রনের এই সিদ্ধান্ত আসলে মানুষের রায়কে পদাঘাত করা। মুর্শিদাবাদের মানুষ এই বিশ্বাসভঙ্গকে ক্ষমা করবেন না। কিন্তু সাগরদিঘি বিধায়কের দলত্যাগ কংগ্রেসের এগিয়ে চলা আটকাতে পারবে না। কংগ্রেস বা বামেদের রণনীতি কোনো বাধার মুখে পড়বে না।

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু

প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করছেন, বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ার কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। কংগ্রেসের বড় জয় এটাই, তারা দেখিয়ে দিয়েছে তৃণমূলকে হারানো যায়, তৃণমূল অপরাজেয় নয়। যিনি জিতেছেন তিনি মেরুদণ্ড বিকিয়ে দিলেন, যাঁদের ভোটে তৃণমূল হেরেছে, তাঁরা মেরুদণ্ড বিকিয়ে দেননি।

অধীর চৌধুরী মনে করেন, সাগরদিঘির মানুষ কংগ্রেসের সঙ্গেই রয়েছেন, কংগ্রেসের সঙ্গেই থাকবেন। আগামী ভোটেই তা ফেরে একবার প্রমাণ হয়ে যাবে। আমাদের বরং তাগিদ বেড়ে গেল সেই প্রমাণ দেওয়া। বায়রন বিশ্বাসের দলবদল আমাদের আরো সঙ্ঘবদ্ধ করে তুলবে।

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু

সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পর থেকেই বায়রন বিশ্বাসের হাবভাব ভালো ঠেকছিল না। বায়রন প্রথমবার বিধানসভায় এসে যে কথা বলেছিলেন, তাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। তিনি বলেছিলেন, তৃণমূলের যাওয়ার কী আছে, তিনি তৃণমূলেরই লোক। তৃণমূলের ভোটেই আমি জিতেছি।

অধীর আরো বলেন, সাগরদিঘির মানুষের রায় ছিল কংগ্রেসের পক্ষে। দিদি ও খোকাবাবু মানুষের রায়কে পদাঘাত করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সাগরদিঘির হার তৃণমূল মেনে নিতে পারেনি। তাই বায়রনকে তৃণমূলে ভেড়াতে বদ্ধপরিকর ছিল তৃণমূল।

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাফ কথা সাগরদিঘি মডেল ফেল করেনি। সাগরদিঘির মানুষ কংগ্রেসকে চেয়েছিল, তারা কংগ্রেসকে জিতিয়েছে বেইমানি করেছে বায়রন। সাগরদিঘির মানুষ তাকে সছিক সময়ে এলেই শিক্ষা দেবে। শিক্ষা দেবে গণতান্ত্রিকভাবেই। সিপিএমের পক্ষেও ফলাও করে বলা হয়েছে, বায়রন বিশ্বাসঘাতকতা করলেন, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ঝোঁক। জনাদেশকে উপেক্ষা করার খেসারত দিতেই হবে।

উল্লেখ্য, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জিতে তিন মাস যেতে না যেতেই তৃণমূলে নাম লেখালেন। এর ফলে ধাক্কা খেল কংগ্রেস, ধাক্কা খেল বাম-কংগ্রেস জোট। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে, অধীর এই বার্তা দেওয়ার পরদিনই, হাত ছেড়ে একমাত্র বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। ফলে কংগ্রেস আবার শূন্য হয়ে গেল বিধানসভায়। বাম-কংগ্রেস জোট ধরলেও শূন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+