বামেদের সঙ্গ ত্যাগ করতে পারে কংগ্রেস! অস্তিত্ব হারিয়ে জোট ভাঙার আভাস অধীর-কণ্ঠে
একুশের বিধানসভায় মুখ খুবড়ে পড়েছিল বাম-কংগ্রেসের জোট। সেই জোট ছেড়ে কি এবার একলা চলার কথা ভাবছে কংগ্রেস।
একুশের বিধানসভায় মুখ খুবড়ে পড়েছিল বাম-কংগ্রেসের জোট। সেই জোট ছেড়ে কি এবার একলা চলার কথা ভাবছে কংগ্রেস। আসন্ন পুরভোটে তারা জোট ছেড়ে একা লড়বে নাকি বামেদের সঙ্গে জোট গড়েই তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর কথা, এখনও সময় আসেনি জোটের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর।

জোট ছেড়ে একা নাকি বাম-সঙ্গ, সংশয়ে কংগ্রেস
অধীর চৌধুরী বলেন, আমরা জোট ছেড়ে একা লড়ব আসন্ন পুরভোটে, কিংবা আমরা বামেদের সঙ্গে জোট করে লড়ব- কোনওটাই বলা যাবে না। পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে বাম-কংগ্রেসের জোটের মধ্যে আইএসএফের অন্তর্ভুক্তি নিয়ে যে অধীর চৌধুরী খুশি নন, তা স্পষ্ট করে দিয়েছেন।

কংগ্রেসকে ছেড়ে একা লড়াইয়ের পক্ষপাতী বাম শরিকরাও
বাম শরিকরাও চাইছে না জোট করে লড়াই করতে। ফরওয়ার্ড ব্লক সম্প্রতি বিদ্রোহ জারি করেছিল। আইএসএফের সঙ্গ তো নয়ই, তার পাশাপাশি কংগ্রেসকে ছেড়ে একা লড়াইয়ের পক্ষপাতী বাম শরিকরা। সিপিএম কংগ্রেসকে নিয়ে এগোতে চাইলেও এখন তাদের কাছে বাধা একাধারে আইএসএফ, অন্যদিকে কংগ্রেস।

বাম-কংগ্রেসের জোটে জটের জন্যও আইএসএফ দায়ী!
কংগ্রেসও তাদের জোটে আইএসএফের অন্তর্ভুক্তিকে ভালোভাবে নেয়নি। বিধানসভা নির্বাচনে তাঁদের শোচনীয় ব্যর্থতার জন্য আইএসএফকে দায়ী করার পাশাপাশি বাম-কংগ্রেসের জোটে জটের জন্যও আইএসএফ দায়ী হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কংগ্রেসও একা চলার কথা ভাবছে। অধীর চৌধুরীর কথাতই সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

বাম-কংগ্রেস জোট এবার ফলপ্রসূ হয়নি
অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোট এবার ফলপ্রসূ হয়নি আইএসএফের কারণেই। আমাদের জোট মানুষের বিশ্বাসভাজন হয়ে উঠছিল। মাঝখান থেকে আইএসএফের অন্তর্ভুক্তি খারাপ করে দিয়েছে জোটের ভবিষ্যৎ। আমাদের দিক থেকে সরে গিয়েছেন একটা বড় অংশের মানুষ। তাঁরা বিজেপিকে হারাতে তৃণমূলকেই বেছে নিয়েছে।

আইএসএফ বামেদের শরিক হিসেবে জোটে সামিল
আর সবথেকে বড় কথা হল- আইএসএফের সঙ্গে আমাদের জোট হয়নি। আএসএফের সঙ্গে জোট হয়েছে বামেদের। আর বামেদের সঙ্গে জোট ছিল আমাদের। বামেরা আমাদের ৯২টি আসন ছেড়েছিল, তাতে আমরা লড়াই করেছি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, আব্বাস সিদ্দিকির আইএসএফ বামেদের শরিক হিসেবে জোটে সামিল ছিল।

বামেদের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন অধীরের
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বামেদের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। আসন্ন পুরভোটে তাঁরা বামেদের সঙ্গে জোটে না গিয়ে তাই কংগ্রেস একা লড়তে পারেন বলেও মনে করা হচ্ছে। অধীর চৌধুরী জোট থাকা বা না থাকা নিয়ে এমনই সংশয় প্রকাশ করেছেন যে, বাম-কংগ্রেস জোট ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications