Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসানসোল-বালিগঞ্জে বাড়তি নজর শাসকদলের, ময়দানে নামছেন অভিষেক

আসানসোল-বালিগঞ্জে বাড়তি নজর শাসকদলের, ময়দানে নামছেন অভিষেক

আসানসোলের উপনির্বাচনের প্রচারে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দুই হেভিওয়েট কেন্দ্রে দলীয় প্রার্থীদের প্রচারে এবার ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ এপ্রিল বালিগঞ্জে এবং ৯ এপ্রিল আসানসোলে প্রচার করবেন তিনি। দলীয় সূত্রে এমনই খবর জানা গিয়েছে। এই দুই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন হেভিওয়েট দুই প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়কে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল।

প্রচারে নামছেন অভিষেক

প্রচারে নামছেন অভিষেক

এবার রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের বিধানসভা উপনির্বাচন আর আসানসোলে লোকসভা উপনির্বাচন। বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আসানসোলে লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। এই নিেয় বহিরাগত প্রার্থী আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার প্রচারের ময়দানে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ৭ এপ্রিল বালিগঞ্জে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বালিগঞ্জে প্রার্থী বাবুল সুপ্রিয়

বালিগঞ্জে প্রার্থী বাবুল সুপ্রিয়

বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। একুশের ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রবল বিরোধিতায় ময়দানে নেমেছিলেন তৎকালানীর আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু একুশের ভোটের পর বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরিেয় দেওয়া হয়। তারপরেই বেঁকে বসেন বাবুল। বেসুরো গাইতে শুরু করেন বিজেপি নেতা। হঠাৎ করে কালীঘাট উপনির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। প্রকাশ্যে বাবুল জানিয়েছিলেন তাঁকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার কারণেই তিনি বিজেপি ছেড়েছেন বলে জানান। তারপরেই সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বাবুল সুপ্রিয়কে ওই কেন্দ্রের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস।

আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন সিনহা

আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন সিনহা

বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগ দেওয়ার পর আসানসোল কেন্দ্রের লোকসভা আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। সেই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শত্রুঘ্ন সিমহাকে। একুশের ভোটের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। মূলক বিহারে প্রভাব বিস্তার করতেই আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে আসানসোল কেন্দ্রের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস।

বহিরাগত নিশানা

বহিরাগত নিশানা

একুশের বিধানসভা ভোটের আগে মোদী, শাহদের প্রচারকে বহিরাগত বলে নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসই আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। তার সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক নেই। এই নিয়ে বিজেপি বহিরাগত বলে নিশানা করেছেন। তার পাল্টা জবাবে শত্রুঘ্ন সিনহা বলেছেন বারাণসীতে যদি বিজেপি প্রার্থী হতে পারেন তাহলে কেন তিনি আসানসোলে প্রার্থী হতে পারবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+