Garden Reach Building Collapse: রাজনীতি ৪৮ ঘন্টা পরেও হবে! গার্ডেনরিচ-কাণ্ডে বিরোধীদের বার্তা অভিষেকের
Garden Reach Building Collapse: গার্ডেনরিচে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। এমনটাই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন। বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গে ব্যাক টু ব্যাক সভা আছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের (Abhishek Banerjee) ।
আর সেই সভায় যোগ দিতে যাওয়ার আগেই গার্ডেনরিচ (Garden Reach Building Collapse) নিয়ে মুখ খুললেন অভিষেক। একই সঙ্গে বিরোধীদেরও কড়া বার্তা দেন তিনি। ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই এলাকায় পৌঁছন। যা নির্দেশিকা দেওয়ার তা দিয়েছেন। তবে বিরোধী দল যারা অভিযোগ তোলা শুরু করেছে আমি তাদের অনুরোধ করবো রাজনীতিটা দুদিন পরে করলেও হবে।

এখন উদ্ধার (Garden Reach Building Collapse) কাজে দলমত নির্বিশেষ এগিয়ে আসার কথাও বলেন অভিষেক। তাঁর কথায়, মানুষের প্রানের থেকে গুরুত্বপূর্ণ এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করব রাজনীতি ৪৮ ঘন্টা পরেও হবে। সবার উপরে মানুষ ধর্ম। দিল্লি থেকে বসে টুইট না করে বা বড়বড় ভাষণ না দিয়ে, উদ্ধার কাজে প্রশাসনের মদত করুন। তারপর মানুষ প্রাণে বাঁচলে রাজনীতি হবে বলেও এদিন বিরোধীদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অন্যদিকে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান বামনেতা মহম্মদ সেলিম। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কেন আটকানো হল তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছেন বামনেতা। তাঁর দাবি, বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। কিছু ঘটলেই প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। গার্ডেনরিচেও তা হচ্ছে বলে এদিন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সেলিমসাহেব।
পাশাপাশি ভেঙে পড়া বহুতলটি বাম আমলের তৈরি বলে প্রথমে সাফাই দেন মেয়র ফিরহাদ হাকিম। তা নিয়েই আক্রমণ শানিয়েছেন এই বামনেতা। তাঁর দাবি, উনি বাংলা কথা বোঝেন না। সবাই বলছে ভেঙে পড়া বহুতলটি নির্মানাধীন। এখন কি বাম আমল! যে ফ্ল্যাট তৈরি হচ্ছে।
আর তা তুলে ধরেই সেলিম বলেন, রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক অবোইধ কার্যকলাপের সূচনা হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বেআইনি নির্মান। যা শহর এবং শহরতলি জুড়ে চলছে বলে কটাক্ষ বামনেতার। অন্যদিকে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭। ধ্বংসস্তুপের মধ্যে এখনও বহু মানুষ আঁটকে আছে বলেও খবর। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications