তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেকই! যশবন্ত-কে গুরু দায়িত্ব মমতা'র
জাতীয় রাজনীতিতে একেবারে ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর নেতৃত্বেই জাতীয় ক্ষেত্রে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে চায় নেতৃত্ব।
জাতীয় রাজনীতিতে একেবারে ঢেলে সাজতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর নেতৃত্বেই জাতীয় ক্ষেত্রে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করতে চায় নেতৃত্ব। একই সঙ্গে জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল যশবন্ত সিনহাকে।

পাশাপাশি এদিন একাধিক কমিটিও জাতীয়স্তরে গঠন করা হয়েছে। আর সেই সমস্ত কমিটিতে একাধিক নতুন মুখ আনা হয়েছে।
আজ জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে ২০ জন কর্মসমিতির সদস্যদের ডাকা হয়। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বৈঠক। আর সেই বৈঠক শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফেরানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগেই এই ব্যক্তি এক পদ নিয়ে প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও চিড় ধরেছে বলে রাজনৈতিকমহলে জোর গুঞ্জন। আর এরপরেও সেই জাতীয় রাজনীতিতে তৃণমূলের সংগঠনকে মজবুত রাখতে অভিষেকের উপরেই আস্থা তৃণমূল সুপ্রিমোর।
অন্যদিকে তৃণমূলের সহ সভাপতি হিসাবে গুরু দায়িত্ব পেয়েছেন যশবন্ত সিনহা। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর আমলে তিনিই ছিলেন মন্ত্রিসভা এবঙ্গ দলের গুরু দায়িত্বে। তবে মোদী সরকারের আমলে ক্রমশ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে যশবন্ত সিনহার। এবার তাঁকেই সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান মমতা। আর তাই সহ সভাপতি পদে তাঁকে রাখা হয়েছে। অন্যদিকে তাঁর সঙ্গেই রয়েছেন ওই পদেই রয়েছেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য।
অন্যদিকে কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিমের মধ্যে। পার্থ চট্টপাধ্যায় বলেছেন, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হবে। সেখানে প্রত্যেকদিনের আপডেট নিয়ে আলোচনা করা হবে। কার্যত কোথাও কোনও মন মালিন্য না রাখতেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। নীতি নির্ধারণ কমিটিতেও জায়গা দেওয়া হয়েছে যশবন্ত সিনহাকে। পাশপাশি থাকবেন অমিত মিত্রও।
অন্যদিকে জাতীয় মুখপাত্র পদেও নতুন মুখ আনা হয়েছে। এই পদে আনা হয়েছে সুখেন্দুশেখর রায়কে। অন্যদিকে রাজ্যসভাতেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর উপরেই। অন্যদিকে লোকসভা চললে জাতীয় ক্ষেত্রে বলবেন কাকলী ঘোষ দস্তিদার। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে প্রত্যেকদিন দিল্লির তৃণমূল অফিস থেকে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখানে কাকলী ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্ররা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
তবে এই তালিকা কিংবা জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে দীর্ঘক্ষণ অভিষেকের সঙ্গে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে আলোচনা হয়। আর এরপরেই এহেন ঘোষণা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications