মমতা সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য! শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে তৃণমূল
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহারের অভিযোগ করে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূল মহিলা কমিশনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, বিজেপি নেতা শুভেন্দু অদিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অবমাননাকর শব্দ এবং নোংরা মন্তব্য করেছেন। এই ধরনের শব্দ ব্যবহার অবমাননকর বলে দাবি করেছেন তিনি।

- চন্দ্রিমা ভট্টাচার্যের চিঠি
তৃণমূল মহিলা কমিশনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা কমিশনে দেওয়া চিঠিতে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এই ধরনের শব্দ ব্যবহার কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানিই করেননি বরং অন্য মহিলাদের অপমান করেছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আরও অভিযোগ এব্যাপারে, জাতীয় মহিলা কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এই ধরনের মন্তব্যগুলো পরীক্ষা করেও দেখা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
- ব্যবস্থা নিতে অনুরোধ
চন্দ্রিমা বলেছেন, একজন মহিলা নেত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন ব্যক্তি কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বা বিবৃতি দিতে পারেন, তা নিয়ে তারা হতবাক। এব্যাপারে তিনি জাতীয় মহিলা কমিশনকে শুভেন্দু অদিকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং মহিলাদের মর্যাদা বজায় রাখতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
Smt. @Chandrimaaitc, President of Trinamool Mahila Congress, wrote to the Chairperson of @NCWIndia, seeking immediate action against @SuvenduWB's for his repeated use of derogatory & offensive language against our Hon'ble Chairperson Smt. @MamataOfficial.
— All India Trinamool Congress (@AITCofficial) April 24, 2024
We won't accept silence… pic.twitter.com/IPaxXx30l3
- আবেদনের পিছনে অন্য ঘটনা
অভিষেক বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি নিয়েছে জাতীয় মহিলা কমিশন। সাধারণভাবে শ্রীরূপা মিত্র চৌধুরী নিজেকে নির্ভয়াদিদি হিসেবে পরিচয় দেন। ভোটের প্রচারেও তিনি তা ব্যবহার করছেন। প্রচারে অভিষেক বলেছিলেন, তিনি নির্ভয়া নন, নির্মম। তিনি বেহায়া, ব্যর্থ। তিনি মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি। যা নিয়ে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত প্রশ্ন তুলেছে।
- মহিলা কমিশনের কাজ নিয়ে প্রশ্ন?
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেস এই চিঠি দিয়ে কার্যত জাতীয় মহিলা কমিশনের কাজ নিয়েই প্রশ্ন তুলেছে। একদিকে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীর বেলায় তা নেওয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারীকে নিয়ে এখন জাতীয় মহিলা কমিশন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications