Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্পিতার অ্যাকাউন্ট ফ্রিজ করতেই ২ কোটির হদিশ! ফের তল্লাশিতে ইডি

দুপুরের পর সল্টলেকে ইডির দফতর থেকে তদন্তকারীদের বেশ কয়েকটি দল বেরিয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি দল ইতিমধ্যে ডায়মন্ড সিটি সাউথে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমদিন অর্পিতা মুখোপাধ্যায়ের এই আবাসন থেকেই ২২ কোটি ট

ফের একবার তল্লাশিতে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দুপুরের পর সল্টলেকে ইডির দফতর থেকে তদন্তকারীদের বেশ কয়েকটি দল বেরিয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি দল ইতিমধ্যে ডায়মন্ড সিটি সাউথে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমদিন অর্পিতা মুখোপাধ্যায়ের এই আবাসন থেকেই ২২ কোটি টাকা উদ্ধার করে ইডি।

আজ শনিবার ফের একবার সেখানে গিয়েছেন তদন্তকারীরা। এমনটাই খবর। শুধু সেখানেই নয়, আরও বেশ কয়েকটি জায়গাতেও হানা দেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

 ইডির নজরে সিসিটিভি ফুটেজ

ইডির নজরে সিসিটিভি ফুটেজ

তবে ঠিক কারণে ফের তদন্তে ডায়মন্ড সিটি সাউথে ইডির তদন্তকারীরা তা এখ স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, ইডির নজরে সিসিটিভি ফুটেজ। গত কয়েক মাসে কে বা কারা অর্পিতার ফ্ল্যাটে এসেছে সে বিষয়ে তথ্য জানতেই সিসিটিভি ফুটেজগুলি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলেই জানা যাচ্ছে। ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেখানে নাকি পার্থ চট্টোপাধ্যায় তো বটেই, অন্যান্যরাও যাতায়াত করতেন। তাঁরা কারা? সেটিই সম্ভবত খোঁজ চালানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

ইডির তদন্তকারীরা হানা দিয়েছে

ইডির তদন্তকারীরা হানা দিয়েছে

অন্যদিকে আরও বেশ কয়েকটি জায়গাতেও ইডির তদন্তকারীরা হানা দিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বেলঘরিয়ার ফ্ল্যাটে একাধিক কোম্পানি চলছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি খতিয়ে দেখতেই ফের ইডির তল্লাশি বিভিন্ন জায়গেত চলছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট

অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ইডির এক আধিকারিক জানিয়েছেন, তিনটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যেখানে দু কোটি টাকা পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে। ওই আধিকারিক জানিয়েছেন, আমরা মনে করছি এই সমস্ত অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে। আর সেটাই খুঁজে বার করার চেষ্টা হচ্ছে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক।

 একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে

ভুয়ো সংস্থার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলেও জানানো হয়েছে। সেগুলি স্ক্যানারে আছে বলেই জানাচ্ছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, শুধু অর্পিতাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নজর চালানো হচ্ছে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই ইডির আধিকারিক। পাশাপাশি আয়কর দফতরের তরফেও এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। গত পাঁচ বছরের আইটি রিটার্ন সংক্রান্ত তথ্য অর্পিতার কাছ থেকে চাওয়া হয়েছে বলে খবর। আর তা না দিতে পারলে আরও আইনি জটিলতায় পার্থ এবং র্পতা ফাঁসতে পারেন বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+