Rohan Bopanna: ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরলেন, বেঙ্গালুরুতে বোপান্নাকে রাজকীয় বরণ, দেখুন ভিডিও

সুনীল ছেত্রীরা ট্রফি নিয়ে বেঙ্গালুরু ফিরলে যে ধরনের উন্মাদনা দেখা যেত,সেই একই ছবি দেখা গেল বুধবার সকালে। তবে সুনীল ছেত্রী বা বিরাট কোহলির জন্য নয়। টেনিস তারকা রোহন বোপান্নাকেও ভালোবাসায় বরণ করে নিিল বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাব জিতে দেশে ফিরলেন বোপান্না। রাজকীয়ভাবেই অর্ভ্যথনা পেলেন তিনি।

বিশ্বের সব থেকে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ডাবলস খেতাব জিতেছেন বোপান্না। একইসঙ্গে বর্তমানে বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার এখন রোহন বোপান্না।খেতাব জয়ের জন্য তিনি দেশবাসীর সমর্থনের কথাও উল্লেখ করেথেন। দেশ থেকে বিপুল সমর্থন পাওয়া তাঁর কাছে যে ম্যাজিকের মতো মনে হচ্ছে সে কথা জানাতে ভোলেননি বোপান্না।

Rohan Bopanna

ভারতীয় পুরুষদের টেনিসের গর্ব, রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর দেশে ফেরার পর বেঙ্গালুরু বিমানবন্দরে নায়কের অভ্যর্থনা পেলেন। সদ্য খেতাবজয়ী বিশ্ব নং ১ পুরুষ ডাবলস খেলোয়াড়ের এক ঝলক দেখার জন্য বিমানবন্দরে বিপুল সংখ্যক ভক্তরা ভিড় জমাযন এবং রোহন‌কে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়।

নেট মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে বোপান্না তার ভক্তদের দিকে হাত নেড়েছেন এবং সমস্ত ধুমধামের মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন তিনি। ক্রিকেট ফুটবলের দেশে একজন টেনিস তারকার জন্য এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন বোপান্না। ইচ্ছা শক্তির জোরে বয়সকে যে হার মানানো যায় সেটার দৃষ্টান্ত স্থাপন করলেন ৪৩-র বোপান্না।

এটিপি ডাবলস র্যা ঙ্কিংয়ে এই প্রথমবার বিশ্বের এক নম্বরে উঠে এসেছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে র্যাবঙ্কিং-এ দু" ধাপ এগিয়ে গেলেন রোহন।


ভারতীয় টেনিসের পতাকা এখনও বহন করে নিয়ে চলেছেন ৪৩-র এক তরুণ। বয়স যে একটা সংখ্যা মাত্র তা শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে আরও একবার প্রমাণ করে দিলেন বোপান্না।
সবচেয়ে বর্ষীয়ান টেনিস প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্লাম জিতলেন রোহন বোপান্না। শনিবার সিমোন বোলেল্লি-আন্দ্রে ভাভাসরির ইতিলিয়ান জুটিকে ৭-৬, ৭-৫ সেটে হারান রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। এক সপ্তাহ আগেই এটিপি ক্রম তালিকায় ১ নম্বর হয়েছিলেন, শনিবার গড়েছেন নতুন ইতিহাস। বোপান্নাতে মজেছেন রাফায়েল নাদালও।তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+