Modi-Bopanna Meet: নরেন্দ্র মোদীকে বিশেষ উপহার দিলেন রোহন বোপান্না, সাক্ষাতের পর ভূয়সী প্রশংসা
Modi-Bopanna Meet: ক্রীড়াবিদ-সহ যাঁরাই বিভিন্ন ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করেন, ভারতকে গৌরবান্বিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে মিলিত হন ব্যস্ত সময়ের মধ্যেও।
অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড গড়ে ডাবলস খেতাব জিতে দেশে ফিরেছেন রোহন বোপান্না। এবার প্রধানমন্ত্রী দেখা করলেন ডাবলসে বিশ্বের ১ নম্বর তারকার সঙ্গে।

বোপান্না এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতেই তিনি জানান, প্রধানমন্ত্রীকে সেই র্যাকেটটি তিনি উপহার হিসেবে দিয়েছেন যা তাঁকে ডাবলসে বিশ্বের ১ নম্বর প্লেয়ার হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস খেতাব জিততে সাহায্য করেছে।
রোহন বোপান্না এই প্রথম ডাবলসে কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কোর্টে তাঁর সঙ্গী ছিলেন ম্যাথু এবডেন। চোটের কারণে ছন্দে না থাকায় ২০১৯ সালে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন। যদিও পেশায় মনোবিদ স্ত্রীয়ের পরামর্শ শুনে অবসরের ভাবনা উড়িয়ে কোর্টেই মনোনিবেশ করেন।
৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নজির গড়েছেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেন খেলার ফাঁকেই ৫০০তম জয়ের নজিরও টপকে গিয়েছেন। রড লেভার অ্যারেনায় গত শনিবার ইতালির সিমোন বোলেলি ও আন্দ্রে ভাভাসরির জুটিতে ৭-৬ (৭-০), ৭-৫ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস খেতাব জেতে বোপান্না-এবডেন জুটি।
I had the privilege to meet our honourable Prime Minister Modi ji today. This acknowledgement is very humbling & it was my honour to present the very racket that led me to become World no. 1 and the AO grand slam champion. Your grace has left me inspired & encouraged. @PMOIndia pic.twitter.com/R01Ae00RrR
— Rohan Bopanna (@rohanbopanna) February 2, 2024
আজ বোপান্না দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই হার্দিক সাক্ষাৎ-পর্ব যে তিনি উপভোগ করেছেন এবং সম্মানিত বোধ করেছেন সে কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বোপান্না। তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলাম। যে র্যাকেটটি দিয়ে বিশ্বের ১ নম্বর হয়েছি এবং অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস খেতাব জিতেছি তা প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারা আমার কাছে বিরাট সম্মানের।
নরেন্দ্র মোদীর সদ্গুণ ও মাধুর্য-মিশ্রিত আচরণ যে তাঁকে অনুপ্রাণিত করে সে কথাও উল্লেখ করেছেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া বোপান্নার পক্ষে সহজ হয়েছে। কেন না, তিনি চেয়েছিলেন ডাবলস ক্রমতালিকার প্রথম দশে থাকতে।
আপাতত ডাবলসে বিশ্বের ১ নম্বর হওয়ার সুবাদে বোপান্নার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পথ অনেকটাই মসৃণ হয়ে গেল। পাকাপাকিভাবে অবসরের আগে অলিম্পিক্সের আসর থেকেও দেশকে পদক এনে দিতে বদ্ধপরিকর বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
২০১৭ সালে তিনি ফরাসি ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন। এবারের সাফল্য লাভের পর তিনি তরুণ ও উঠতি খেলোয়াড়দের পরামর্শ দিয়ে বলেছেন, সময়ের সীমাবদ্ধতার কাছে নতিস্বীকার না করে স্বপ্নকে ধাওয়া করতে। গত বছর বোপান্না সানিয়া মির্জাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ও এবডেনকে নিয়ে ইউএস ওপেন ডাবলস ফাইনাল খেলেছিলেন। কিন্তু দুটি ক্ষেত্রেই রানার-আপ হতে হয়। এবার ২০২৪ সালের শুরুটা ভালোভাবেই শুরু করলেন বোপান্না।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে








Click it and Unblock the Notifications