Leander Paes: গার্হস্থ্য হিংসার মামলায় দোষী সাব্যস্ত লিয়েন্ডার
গার্হস্থ্য হিংসার মামলায় দোষী সাব্যস্ত লিয়েন্ডার
খারাপ খবর লিয়েন্ডার পেজের ভক্তদের জন্য। গার্হস্থ্য হিংসার মামলায় দোষী সাব্যস্ত হলেন লিয়েন্ডার পেজ এবং এর জন্য দীর্ঘ দিন সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকা রেহা পিল্লাইকে মোট অঙ্কের খোরপোশ দিতে হবে তাঁকে, জানিয়ে দিল মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হামলার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন রেহা পিল্লাই। দীর্ঘ সাত বছর আগের সেই মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন লিয়েন্ডার। লিয়েন্ডারকে মোটা অঙ্কের খোরপোশ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
আদালত যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে রেহাকে দিতে হবে লিয়ান্ডারকে। এ ছাড়া রেহা যদি তাঁর এবং লিয়েন্ডারের যৌথ বাসভবনে না থাকতে চান তা হলে প্রতি মাসে আরও এক লক্ষ টাকা করে দিতে প্রাক্তন সঙ্গীনিকে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই মামলার রায় দিয়েছিল বিচারক তবে তা শুক্রবারই জনসমক্ষে আসে।
২০১৪ সালে গার্হস্থ্য হিংসা থেকে তাঁকে রক্ষা করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেহা। ভারতের কিংবদন্তি টেনিস তারকার বিরুদ্ধে রেহার অভিযোগ ছিল, মানসিকভাবে তাঁর উপর নির্যাতন চালাতেন লিয়েন্ডার। এছাড়া কটূ ভাষায় আক্রমণও করতেন, আর্থিক ভাবেও তাঁকে বিপর্যস্ত করার চেষ্টা করতেন লিয়েন্ডার। লাগাতার অত্যাচারের ফলে ট্রমায় চলে গিয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন রেহা।
২০০০ সাল থেকে লিয়েন্ডারের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন বলিউডের এই মডেন। ২০০৬ সালে জন্ম নেয় তাঁদের মেয়ে আয়নার। ২০০৬ সালে বান্দ্রায় লিয়েন্ডারের সঙ্গে থাকতে শুরু করেন তাঁর বাবা ভেজ পেজ। সেই সময় থেকেই রিয়ার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্কের অবনতি শুরু হয়।
লিয়েন্ডারের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়ার আগে দু'টি বিয়ে রয়েছে রেহা পিল্লাইয়ের। ১৯৮৪ সালে আমেরিকার নাগরিক মাইকেল ভাজকে বিয়ে করেন রিয়া। ১৯৮৮ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দু'জনে। দু'জনের বিবাহ বিচ্ছেদ হয় ১৯৯৪ সালে। প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স দিয়ে ১৯৯৮ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় দত্তের সঙ্গে। কয়েক বছরের মধ্যে সঞ্জয়ের থেকে আলাদা থাকা শুরু করেন তিনি। ২০০৮ সালে শেষ পর্যন্ত রেহাকে ডিভোর্স দেন বলিউডের 'খলনায়ক'। যদিও তার মধ্যেই লিয়েন্ডার পেজের সন্তানের মা হয়ে গিয়েছিলেন রেহা। সম্প্রতি রাজনৈতিক আঙিনায় পা রেখেছেন লিয়েন্ডার। গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল পেজকে। এর পাশাপাশি অভিনেত্রী কিম শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় টেনিসের এই কিংবদন্তি।
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications