TPL Season 5: লিয়েন্ডার পেজের নয়া উদ্যোগ, টেনিস প্রিমিয়ার লিগে কিনলেন বাংলার দল
লিয়েন্ডার পেজ রাজনীতির আঙিনায় পা রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি। এবার কিংবদন্তি এই টেনিস তারকা শুরু করতে চলেছেন নয়া ইনিংস। টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সংস্করণ শুরু হবে পুনেতে।
পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে হবে টিপিএলের সব ম্যাচ। এই টেনিস প্রিমিয়ার লিগে বাংলার ফ্র্যাঞ্চাইজিটি কিনলেন লিয়েন্ডার পেজ, ওয়ারউইজার্ড গ্রুপের চেয়ারম্যান যতীন গুপ্তের সঙ্গে হাত মিলিয়ে।

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা এআইটিএ এবং মহারারাষ্ট্র স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় টেনিস প্রিমিয়ার লিগ। এই লিগে পুনে জাগুয়ারস দলের অন্যতম কর্ণধার সোনালি বেন্দ্রে। হায়দরাবাদ স্ট্রাইকারসের অন্যতম কর্ণধার অভিনেত্রী রকুলপ্রীত সিং। পাঞ্জাব টাইগার্সে মালিকানা রয়েছে তাপসী পান্নুর।

বেঙ্গালুরু স্পার্টান্স দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানিয়া মির্জা। এই দলগুলির বিরুদ্ধেই এবার টক্কর দেবে লিয়েন্ডার পেজের যৌথ মালিকানাধীন বাংলার দলটি। লিয়েন্ডার বলেন, বাংলার দলের মুখ ও অন্যতম কর্ণধার হতে পেরে খুবই ভালো লাগছে। কলকাতা আমার নিজের শহর। এখানকার সঙ্গে অনেক সুখস্মৃতি জড়িয়ে।

লি বলেন, কলকাতার সাউথ ক্লাব দেশের মধ্যে ঐতিহ্যশালী একটি কেন্দ্র যেখানে ডেভিস কাপের ম্যাচ সবচেয়ে বেশিবার হয়েছে। জয়দীপ মুখোপাধ্যায় থেকে জিশান আলির মতো ভারতীয় টেনিসের কিংবদন্তিরা উঠে এসেছেন। টেনিস প্রিমিয়ার লিগে বাংলার দল যুক্ত হওয়ার ফলে আগের সংস্করণগুলির চেয়ে এবার তার ব্যাপ্তি অনেকটাই বাড়বে।

বাংলার ফ্র্যাঞ্চাইজির কর্ণধার যতীন গুপ্তে বলেন, টিপিএল ভারতীয় টেনিসের সেরা লিগ। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়, যা অনবদ্য। অন্য দলগুলির সঙ্গে যাতে বাংলার দল সমানে সমানে টক্কর দিতে পারে সে কথা মাথায় রেখেই আমরা এই দলে বিনিয়োগ করেছি।
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications