ডেভিস কাপে ডেনমার্কের কাছে পরাজয়, প্রথমবার কোন লজ্জার নজির ভারতের?
ডেভিস কাপে এই প্রথমবার ওয়ার্ল্ড গ্রুপ টু-তে নেমে গেল ভারত। ডেনমার্কের কাছে পরাজয় ১-৩ ব্যবধানে। একমাত্র জয়টি এসেছে সুমিত নাগালের সৌজন্যে।
ডেভিস কাপে ব্যর্থ হলো ভারতীয় দল। এই প্রথমবার ভারত নেমে গেল ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ টু-তে। ডেনমার্ক আজ ভারতকে ৩-১ ব্যবধানে চূর্ণ করেছে নিজেদের দেশের মাটিতেই। সুমিত নাগাল রিভার্স সিঙ্গলসের ম্যাচে দারুণ লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। নাগালকে বিশ্বের ৯ নম্বর হলগার রুনে স্ট্রেট সেটে হারিয়ে দিতেই অবনমন হল ভারতের।

সুমিত নাগাল এই মুহূর্তে ভারতের সেরা পুরুষ সিঙ্গলস প্লেয়ার। তিনি রুনের বিরুদ্ধে বেসলাইন থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেন। দুবার সেট পয়েন্ট দখলের সুযোগও এসেছিল। যদিও শেষ অবধি তিনি ৫-৭, ৩-৬ সেটে হেরে যান। ১ ঘণ্টা ৩৭ মিনিট ধরে চলে এই লড়াই। রুনে ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। তাঁর বিরুদ্ধে নাদাল প্রথম সেটে ভালোই লড়াই চালান। যদিও দ্বিতীয় সেটে ১৯ বছরের রুনেকে থামাতে পারেননি নাগাল।
রিভার্স সিঙ্গলস নাগালকে জিততেই হতো ভারতের আশা জিইয়ে রাখতে। কেন না, রোহন বোপান্না ও ইউকি ভামব্রি জুটি ডাবলসে হেরে যান। হোলগার রুনে ও জোহানেস ইংগ্লিডসেন জুটি এদিনই হারিয়ে দেয় ভারতীয় জুটিকে। এখানেও রুনেই ফারাক গড়ে দেন। ড্যানিশ জুটি ডাবলসে জয় পায় ৬৫ মিনিটে। খেলার ফল ৬-২, ৬-৪।
উল্লেখ্য, ডেভিস কাপ টাইয়ে এবার ভারতের একমাত্র জয়টি এসেছে নাগালের সৌজন্যেই। তিনি ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাইয়ে প্রথম দিনে প্রথম সেট হেরে গিয়েও শেষ অবধি জয় ছিনিয়ে নেন অগাস্ট হলমগরেনের বিরুদ্ধে। খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৪। ২ ঘণ্টা ২৭ মিনিট ধরে চলেছিল এই খেলাটি। ভামব্রি হেরে গিয়েছিলেন প্রথম সিঙ্গলস। ডেনমার্কের টিন সেনসেশন রুনের কাছে তিনি পরাস্ত হন ২-৬, ২-৬ সেটে। তারপর নাগালের জয়ে সমতা ফেরায় ভারত।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications