Australian Open 2024: ইতিহাসে রোহন বোপান্না! সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির অস্ট্রেলীয় ওপেনে

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত রোহন বোপান্নার। পুরুষদের ডাবলস খেতাব জিতলেন অস্ট্রেলীয় ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে। আর তাতেই রচিত হলো নয়া ইতিহাস।

সবচেয়ে বেশি বয়সের প্লেয়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার ঈর্ষণীয় নজির তেতাল্লিশের রোহন বোপান্নার। ইতালির সিমোন বোলেলি ও আন্দ্রে ভাভাসরির জুটির বিরুদ্ধে জয় এলো ৭-৬ (৭-০), ৭-৫ সেটে।

Australian Open 2024: ইতিহাসে রোহন বোপান্না!

রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলস খেতাব জয় নিশ্চিত হতেই বোপান্না ভেঙে দিলেন জিন-জুলিয়েন রজারের কীর্তি। ৪০ বছর ২৭০ দিনের মাথায় তিনি মার্সেলো আরেভোলার সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ফরাসি ওপেনে পুরুষদের ডাবলস খেতাব।

২০১২ সালে লিয়েন্ডার পেজ অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন রাদেক স্তেপানেকের সঙ্গে জুটি বেঁধে। রোহন বোপান্না দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জয়ের গৌরব অর্জন করলেন। বোপান্নার কেরিয়ারে এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এর আগে তিনি ২০১৭ সালে গ্যাব্রিয়েলা ডাবরৌস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনে মিক্সড ডাবলস খেতাব জেতেন।

এদিনের দ্বৈরথ আগাগোড়া ছিল জমজমাট, তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পরিপূর্ণ। প্রথম সেটে বোপান্না-এবডেন ও তাঁদের প্রতিপক্ষরা নিজেদের সার্ভ ধরে রাখেন। ফলে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে নিজেদের এ-গেম খেলে বোলেলি-ভাভাসরিকে পরাস্ত করে ইন্দো-অস্ট্রেলীয় জুটি।

দ্বিতীয় সেট যখন ৫-৫, তখনও মনে করা হচ্ছিল এই সেটটিও টাইব্রেকারে গড়াবে। যদিও এরপরই প্রতিপক্ষের সার্ভ ভেঙে বাজিমাত করে বোপান্না-এবডেন জুটি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল খেলেছিলেন বোপান্না। সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে। যদিও রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

গত বছর ইউএস ওপেনের পুরুষদের ডাবলস ফাইনাল খেলেছিলেন বোপান্না, এবডেনকে সঙ্গী করেই। যদিও আমেরিকার রাজীব রাম ও জো সলিসবারির জুটির কাছে তাঁরা পরাস্ত হন। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন বোপান্নার কাছে স্মরণীয় হয়ে থাকল। কেন না, কোয়ার্টার ফাইনালে জেতার সুবাদে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের প্লেয়ার হিসেবে ডাবলসে বিশ্বের ১ নম্বর প্লেয়ার হয়েছেন বোপান্না। পদ্মশ্রীর তালিকায় নাম ওঠে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস খেতাব। ২০২৪-এর শুরুটা হলো দারুণভাবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+