'আজব' দলবদল! বাঁকুড়ায় একমাত্র উপপ্রধান পেল কংগ্রেস
এ যেন ঘরের ফেরা! কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জিতে তৃণমূলের ঘর ঘুরে উপ প্রধানের দায়িত্ব নিয়ে ফের নিজের পুরাণো দলেই ফিরলেন বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর সংসদ থেকে জয়ী সন্তু চন্দ।
বাঁকুড়া শহরের রক্ষাকালী তলায় জেলা কংগ্রেস কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রবীণ কংগ্রেস নেতা লক্ষীকান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বরুপ পাল, পবন সেলাম পুরিয়া, অভিষেক বিশ্বাসেপ মতো নেতারা।

প্রসঙ্গত, ২১ আসন বিশিষ্ট কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূল ১০, বিজেপি ৬, সিপিআইএম ২, নির্দল ২ ও কংগ্রেস ১ টি আসনে জয়লাভ করে। ওই পঞ্চায়েতের রাধাকান্তপুর ১ নম্বর সংসদ থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হন সন্তু চন্দ।
পরে গত ১৬ জুলাই জেলা তৃণমূল ভবনে এসে দলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্রের হাত ধরে শাসক দলে যোগ দেন। অবশেষে শুক্রবার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় তৃণমূল ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়ের প্যানেল মানতে রাজি হননি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা। ফলে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে।
এদিন ভোটাভুটিতে তৃণমূলের সুষমা গোস্বামী প্রধান ও কংগ্রেসের প্রতীকে জয়ী সন্তু চন্দ উপপ্রধান নির্বাচিত হন। উপপ্রধানের দায়িত্ব পেয়েই আর দেরি করেননি সন্তু, সোজা ছুটে যান নিজের ছেড়ে যাওয়া দলের জেলা দপ্তরে। সেখানেই জেলা কংগ্রেসের বর্ষীয়ান নেতা লক্ষীকান্ত বিশ্বাসের হাত ধরে ফের কংগ্রেসে ফিরে আসেন।

এবিষয়ে উল্লেখ্য, এই মুহূর্তে সন্তু চন্দের সৌজন্যে দীর্ঘকাল পর বাঁকুড়া জেলায় এক ও একমাত্র উপপ্রধান উপহার পেল কংগ্রেস। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসার পর সন্তু চন্দ বলেন, ভীতরে কংগ্রেসই ছিল, কিন্তু 'চাপে পড়ে' তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছিলাম। এবার এলাকার মানুষকে পাশে পেয়ে তিনি কংগ্রেসে ফিরে এলেন বলে জানান।
প্রবীণ কংগ্রেস নেতা লক্ষীকান্ত বিশ্বাস বলেন, তৃণমূল ভয় দেখিয়ে তাঁকে নিজেদের দলে যোগ দিতে বাধ্য করেছিল, এবার নিজের ভুল বুঝতে পেরে কংগ্রেসে ফিরে এলেন বলে তিনি দাবি করেন। এপ্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, এই ধরণের কোন খবর তার কাছে নেই।
তবে কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্য স্বেচ্ছায় তাঁদের দলে যোগ দিয়েছিল। এবার সত্যিই তিনি কংগ্রেসে ফিরে গেলে তৃণমূলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর












Click it and Unblock the Notifications