Narendra Modi: সন্দেশখালির মা-বোনেদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, ফের শাসক দলকে তোপ মোদীর
সন্দেশখালির সভা থেকে ফের শাসক দলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আবার সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন সন্দেশখালির মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল। যেকোনও মূল্যে শাহজাহান শেখকে বাচাতে চাইছে তারা।
পুরুলিয়ায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সন্দেশখালি নিয়ে ফের সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন শাহজাহান শেখকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস সব সীমা ছাড়িয়ে গিয়েছে। সন্দেশখালির মা-বোনেদের চরিত্র নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতারা।

তিনি সরাসরি নিশানা করে বলেছেন মা-মাটি মানুষের সেবা করার কথা বলে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাঁদের জন্য কিছুই করেননি তিনি। িতনি সরাসরি অভিযোহ করেছেন সন্দেশখালির পরিস্থিতি বাংলার মা বোনেদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যাঁরা নারকীয় অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের চরিত্রের দিকে আঙুল তুলছে।
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল সন্দেশখালির। তাতে দেখা গিয়েছিল সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। রাজনৈতিক পরিকল্পনা করে ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী সন্দেশখালির যে বিজেপি প্রার্থী রয়েছেন সেই রেখা পাত্র নাকি ২০০০ টাকার বিনিময়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিলেন।
এই নিয়ে চরম চাপান উতোর তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে এই ভিডিও ৈতরি করেছে। পুরোটাই পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। এবং পরিকল্পনা করে সন্দেশখালির মহিলাদের কালিমালিপ্ত করা হচ্ছে বলে বিজেপি দাবি করেছিল। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে সন্দেশখালিতে ক্যাম্প খোলা হয়েছে।
কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই গঙ্গাধর কয়ালকে রক্ষা কবচ দিয়েছে। সেই সঙ্গে সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্ সিবিআই করছে বলে জানিয়েছে। রেখা পাত্ররা অভিযোগ করেছে শাহাজাহান শেখ গ্রেফতার হলেও তাঁর আত্মীয়রা সন্দেশখালিতে অত্যাচার চালাচ্ছে। পুলিশকে সঙ্গে করে নিয়ে এসে রাতের অন্ধকারে মা-বোনেদের ভয় দেখানো হচ্ছে। গ্রাম থেকে ছেলেেদর তুলে নিয়ে গিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।
রাতে লাঠি-ঝাঁটা হাতে গ্রামে পাহারায় বসছেন মহিলারা। তাঁরা পুলিশকে গ্রামে ঢুকতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। গ্রামের মহিলা৪দের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁদের ভয় দেখাচ্ছে। চার জুনের পর মাথা কেটে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করে দিয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications