Maoist Leader Arrested: মাওবাদী কার্যকলাপ বাড়ছে জঙ্গলমহলে! কিশোর গ্রেফতার হতেই উঠছে প্রশ্ন
Maoist Leader Arrested: অবশেষে পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড' সিপিআই (মাওবাদী) নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর ওরফে বিজয়। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। আজ শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে ওত পেতে বসেছিলেন পুলিশ আধিকারিকরা। সেই মতো পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্ত থেকে ওই শীর্ষ মাও নেতাকে গ্রেফতার করে পুলিশ।
যা বড়সড় সাফল্য বলেই মনে করছে রাজ্য পুলিশ। ধৃতের (Maoist Leader Arrested) কাছ থেকে একটি ৯ এমএম বন্দুক সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, সংগঠনের একাধিক নথি উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

জঙ্গলমহল অঞ্চলে নতুন করে মাওবাদী কার্যকলাপ বাড়ছে। গত কয়েকমাস আগেই এমন তথ্য সামনে আসে। এরপরেই পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়। সেই মতো এই বিষয়ে কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষ সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাগমুন্ডি থানার চৌনিয়া জঙ্গল থেকে কিশোরকে (Maoist Leader Arrested) গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন ওই জঙ্গলে সে এসেছিল তাও জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
তবে এলাকায় নতুন করে সংগঠনকে বিস্তার করতেই সব্যসাচী ওই এলাকায় (Maoist Leader Arrested) আসে বলে মনে করা হচ্ছে। এমনকি রিক্রুটমেন্টের চেষ্টা চালানো হচ্ছিল বলেও অভিযোগ। শুধু তাই নয়, বেশ কিছু লোকের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ারও কথা বলে দাবি। আর তাঁরা কারা সে বিষয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগণার ঘোলা থানা এলাকার সোদপুর রোডের বাসিন্দা এই শীর্ষ মাও নেতা। সেখানেও খোঁজখবর পুলিশের (Maoist Leader Arrested) তরফে করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন এই শীর্ষ মাও নেতা। তবে জামিনে ছাড়া পাওয়ার পরই 'বেপাত্তা' হয়ে যেতেন তিনি। গত ২০২২ সালে 'মোস্ট ওয়াটেন্ড' সব্যসাচী গোস্বামীর মাথার দাম দু'লক্ষ টাকা ধার্য করে এনআইএ। কিন্তু বারবারই হাত ফস্কে যায়! অবশেষে পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড' এই জঙ্গি নেতা।
তবে সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের কি তাহলে জঙ্গলমহল অঞ্চলে মাও গতিবধি বাড়ছে? কিশোর গ্রেফতার হতেই উঠছে প্রশ্ন। যদিও পুলিশেরর দাবি, কিছু জায়গায় সব্যসাচীর মুভমেন্ট পাওয়া গিয়েছে। তবে পুরো বিষয়ের উপর কড়া নজর রাখছে পুলিশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications