Amit Shah: অমিত শাহ'কে 'কৃতজ্ঞতা' জানাতে দিল্লি যাচ্ছেন বাঁকুড়ার বিভীষণ! কারণ জানলে অবাক হবেনই

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে 'কৃতজ্ঞতা' জানাতে দিল্লি রওনা হচ্ছেন বাঁকুড়া-১ ব্লকের চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদা। আজ বুধবার রাতের ট্রেনেই স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিল্লি রওনা হচ্ছেন বলে জানা গিয়েছে।

কিন্তু কেন 'কৃতজ্ঞতা' জানাতে এভাবে দিল্লিতে অমিত শাহের (Amit Shah) কাছে ছুটে যাচ্ছেন বিভীষণ হাঁসদা। কারণ চমকে দেওয়ার মতো।

Bankura

উল্লেখ্য, ২০২০ সাল। নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁকুড়া সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সময় চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে এসে মধ্যাহ্নভোজন সারেন তিনি। সেই সুযোগে মেয়ের অসুস্থতার কথা বিভীষণ হাঁসদা অমিত শাহকে বিস্তারিত জানান। যা শুনে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গ্রামের বাড়িতে বসে বিভীষণ হাঁসদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ (Amit Shah) আমার বাড়িতে এসেছিলেন। মেয়ের অসুস্থতার কথা তিনি জানতে পেরে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা তিনি করেছেন। তাই তাঁকে কৃতজ্ঞতা জানাতে আজ বুধবার রাত আটটার ট্রেনে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে জানান।

আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্-র (Amit Shah) সঙ্গে দেখা হবে, এই ভেবেই ভীষণ 'এক্সাইটেড' বলেই জানিয়েছে বিভীষণ হাঁসদার মেয়ে রচনা হাঁসদা।

তার কথায়, আমার সমস্ত চিকিৎসার খরচ উনি চালাচ্ছেন। এটাই বড় কথা! তাঁর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোটা দরকার বলে জানিয়েছেন রচনা। খুশি পরিবারের অন্যান্য সদস্যরাও।

বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, বিভীষণ হাঁসদা ও তার পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী। স্থানীয় সাংসদের মাধ্যমে তার মেয়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছেন। আর তাই কৃতজ্ঞতা জানাতেই বিভীষণ হাঁসদাদের দিল্লি যাত্রা বলে তিনি জানান।

ইতিমধ্যে শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার জন্যে সময় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। আর এরপরেই দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু হয়। অন্যদিকে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি, তৎকালীন সময়ে খবরের শিরোনামে আসা বিভীষণ হাঁসদার পরিবারের পাশে তাঁরাই ছিলেন। চিকিৎসা-পোশাকের ব্যবস্থা প্রশাসন করেছিল।

এখন লোকসভা ভোটের আগে 'প্রচারে'র উদ্দেশ্যে বিভীষণ হাঁসদাকে দিল্লি 'নিয়ে যাওয়া হচ্ছে' বলে তিনি দাবি করেন। যদিও এই বিষয়ে বিভীষণের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+