Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Loksabha Vote 2024: তৃণমূলকে ট্রিটমেন্টের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা কী বললেন সুজাতা

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। বাঁকুড়া জেলায় জমজমাট ভোটের প্রচার। তৃণমূল কংগ্রেস, বিজেপি দুই দলই প্রার্থী ঘোষণা করে ফেলেছে বাঁকুড়া জেলার লোকসভা কেন্দ্রগুলিতে। বামেরাও প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে।

এরই মধ্যে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি, তৃণমূল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার স্বামী-স্ত্রীর লড়াই বলা হচ্ছে। যদিও তারা একে অপরের প্রাক্তন। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সৌমিত্র খাঁকে। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁকে। দুই প্রার্থীই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন।

Bankura

এরই মাঝে বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যত চোর নেতা রয়েছেন তাঁদের সকলের ট্রিটমেন্ট হবে লোকসভা ভোটের পরে। প্রসঙ্গত উল্লেখ্য একাধিক দুর্নীতি মামলায় শাসক দলে একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছেন। দফায় দফায় রেড হচ্ছে একাদিক জায়গায়। শাসক দলের নেতাদের ডেরায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

বিজেপি বিধায়কেন এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁ। সৌমিত্র খাঁর বিরুদ্ধে তাঁকে বাজি রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণার পরের দিন থেকেই প্রচারে নেমেছেন সুজাতা মণ্ডল। তবে একে স্বামী স্ত্রীর লড়াই মানতে নারাজ বিেজপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেছেন এটা মোদী-মমতা লড়াই। তিনি কেবল প্রতিনিধি।

এদিকে বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেনম তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁও। তিনি বলেছেন যাঁরা কোনও কাজ করেনি তাঁরা এই ধরনের কথাই বলবেন। কারণ তাঁরা মানুষের জন্য কাজ করেন না। কেবল মানুষকে ভয় দেখাতে জানেন। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে মানুষের কথা বলে। যা বিজেপি কখনওই করেনি বা করতে পারেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+