Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tigress Zeenat: একা মাইলের পর মাইল হেঁটে চলা 'জিনাত'কে বাগে আনা গেল! উত্তর খুঁজছে বন দফতর

Tigress Zeenat: অবশেষে বাগে বাঘিনী জিনাত! বনকর্মী আধিকারিকদের চেষ্টা ব্যর্থ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে বাঘিনী জিনাত বাঁকুড়ার জঙ্গল মহলে পৌঁছে গিয়েছে। শনিবার সকালে রানীবাঁধের গোপালপুর জঙ্গলে জিনাতের রেডিও কলার সিগন্যাল পাওয়া যায়। শুক্রবার রাতে পুরুলিয়ার ডাঙরডির জঙ্গল থেকে এসে বাঁকুড়ার রানীবাঁধের গোঁসাইডিহি গ্রাম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক জঙ্গলে ওই বাঘিনী আত্মগোপন করে।

এরপরেই প্রশাসন এবং বন দফতরের তরফে শুরু হয় প্রস্তুতি। গোটা এলাকা কাল দিয়ে ঘিরে ফেলা হয়। জঙ্গলের বিভিন্ন অংশে পাতা হয় ফাঁদ। এমনকি খাঁচায় খাবারও টোপও দেওয়া হয়। অন্যদিকে 'জিনাতে'র (Tigress Zeenat) উপর নজর রাখতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়।

Tigress Zeenat

সর্বশেষ খবর অনুযায়ী, বাঘিনিকে কাবু করতে ঘুম পাড়ানি গুলি ছুঁড়েছেন বনদফতরের কর্মীরা। তবে তার শরীরে লেগেছে কিনা স্পষ্ট নয়। বাঘিনী জিনাতকে কি ঘুম পাড়ানি গুলি ছোঁড়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে বন দপ্তরের কেন্দ্রীয় মূখ্যপাল এস. কুণাল ডাইভাল সাংবাদিকদের বলেন, আধ ঘন্টা অপেক্ষা করুন। একবার গুলি ছোঁড়া হয়েছে। বৈজ্ঞানিক বিষয়, একটু সময় লাগবে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে গোঁসাইডিহি গ্রামের মূল রাস্তা ধরে জঙ্গলে ঢুকে পড়ে। গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপের সন্ধান মেলে। আর তা দেখার পরেই চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায় গ্রামবাসীদের মধ্যে। অন্যদিকে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গন ওয়াড়ি কেন্দ্র গুলিতে শিক্ষক শিক্ষিকারা হাজির হলেও বাঘাতঙ্কে স্কুল মুখো হয়নি এক জন ছাত্র ছাত্রীও।

ওই গ্রামের অভিভাবকদের দাবি ছিল, গ্রামের জঙ্গলেই রয়েছে বাঘ, ফলে ভয়ে ছাত্র ছাত্রীদের কেউই স্কুলে যায়নি। বনদপ্তরের তরফে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা করা হলেও তারা আতঙ্কে রয়েছেন বলে জানান। প্রসঙ্গত, গোপালপুর জঙ্গলের অদূরেই কুমারী নদী। কুমারী নদী পেরোলেই সহজেই পৌঁছে যাওয়া যায় রানীবাঁধ আর ঝিলিমিলির জঙ্গলে।

এই অবস্থায় সাঁতারে অত্যন্ত পটু কুমারী নদী পেরিয়ে যেকোন সময় রানীবাঁধ-ঝিলিমিলির জঙ্গলে ঢুকে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। ঠিক সেই কারণে রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনার সাহায্য নিয়ে জঙ্গলে বাঘিনীর লোকেশান চিহ্নিত করার কাজ সকাল থেকে চালান বনকর্মী-আধিকারিকরা। গত কয়েক দিন বাঘকে বাগে আনার চেষ্টা করেও কার্যত ব্যর্থ হয় বন দফতর। তবে আজ সাফল্য আসে কিনা সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+