মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেল ভাগ্য, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আশ্রয় নিলেন থানায়
মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেল ভাগ্য! তিরিশ টাকার বিনিময়ে এখন কোটিপতি বাঁকুড়ার জঙ্গলমহলের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বৈদ্যনাথ আহেরি।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবারও রানীবাঁধ বাজারে গিয়ে তিরিশ টাকার বিনিময়ে 'একঘর' লটারির টিকিট কেনেন স্থানীয় আহেরি গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বৈদ্যনাথ আহেরি। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই খবর পান তাঁর কেনা টিকিটেই এক কোটি টাকার প্রাইজ মানি উঠেছে। এই অবস্থায় আর দেরি করেননি প্রৌঢ় বৈদ্যনাথ আহেরি, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেন রানীবাঁধ থানায়।

সদ্য 'কোটিপতি' বৈদ্যনাথ আহেরি বলেন, এই অর্থ প্রাপ্তিতে বেশ ভালই লাগছে, তবে ওই টাকায় কী কাজ করবেন এখনও ভেবে উঠতে পারেননি বলে জানিয়েছেন।
ওই লটারির টিকিট বিক্রেতা রানীবাঁধের রাজা সহিস বলেন, গত ২৫ বছর ধরে লটারির টিকিট বিক্রি করছেন, আর ওই ভদ্রলোকও দীর্ঘদিন তাঁর দোকান থেকেই টিকিট কিনছেন। এই প্রথম এতো বড় প্রাইজ মানি জিতলেন বলে তিনি জানিয়েছেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications