চার মাস মেলেনি বেতন-পিএফ! বিদ্যুৎ দফতরে বিক্ষোভ কর্মীদের
বিগত চার মাস বেতন মেলেনি, মেলেনি বোনাস, জমা পড়েনি পি.এফ, মেলেনি ইএসআই কার্ড- এমনই এক গুচ্ছ অভিযোগ নিয়ে অভিযোগ নিয়ে বিদ্যুৎ দপ্তরের খাতড়া ডিভিশনের দ্বারস্থ হলেন বারিকুল ও রাইপুর সাবস্টেশনের কর্মীরা। নেতৃত্বে ছিলেন সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো।
ওই দুই সাবস্টেশন কর্মীদের তরফে জানানো হয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছে। ওই ঠিকাদারি সংস্থাই তাদের বেতন দেয়। বিগত চার মাস তাঁরা কোনও বেতন পাননি, ১১ মাস পি.এফের টাকা জমা পড়েনি, এমনকি ইএসআই কার্ডও হাতে পাইনি। বারবার সংশ্লিষ্ট ঠিকাদারকে বেতনের কথা বললেও তিনিও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। পনেরো দিন সময়ও দিয়েছেন তাঁরা। এবার সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো বলেছেন, বারিকুল ও রাইপুর সাবস্টেশনের ৩৮ জন ঠিকাকর্মী ৪ মাস বেতন পায়নি। পায়নি অন্যান্য সুযোগ সুবিধাও। এদের প্রত্যেকের সংসার আছে। এই কর্মীদের উপর নির্ভর করে ওই দুই ব্লকের বিদ্যুৎ পরিষেবা। সহ্যের সীমা অতিক্রম করে গেছে। এরা ঘরে ঘরে আলো জ্বালতে যেমন পারে তেমন বন্ধ করার ক্ষমতাও আছে বলে তিনি জানান।
একটা সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেই বিদ্যুৎ দফতরের কর্মীরা বকেয়া মহার্ঘ্য ভাতা না পাওয়ায় বিদ্যুৎ সংস্থার কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার তিন কর্তা (চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং দুই জেনালের ম্যানেজারের বিরুদ্ধে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications