Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WestBengal News: ভর সন্ধ্যায় সিপিএম নেতাকে এলোপাথাড়ি গুলি, ব্যাপক উত্তেজনা

WestBengal News: সিপিআইএম নেতাকে লক্ষ্য করে গুলি! সিদুলি সিপিআই পার্টি অফিস থেকে বেরতেই চলে এই গুলি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিপিআইএম নেতা বুদ্ধদেব সরকারকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলি এলাকা।

ঘটনাকে কেন্দ্রকে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্ডালের সিদুলি এলাকায় সিপিআই পার্টি অফিসের কাছেই এই ঘটনা ঘটেছে। তাও একবারে সন্ধ্যা সাতটা নাগাদ।

WestBengal News

জানা যাচ্ছে, বুদ্ধদেববাবু নিজের স্করপিও গাড়িতে উঠছিলেন। আর সময় হঠাৎ করে বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে আসে। শুধু তাই নয়, কেউ কিছু বুঝে ওঠার আগেই বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা।

ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চলে। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ভর সিন্ধ্যায় এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনায় কার্যত গুরুতর অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব সরকারকে। এলাকায় তাঁর প্রভাবশালী সিপিআইএম নেতা বলেই পরিচিত। তিনি বর্তমানে বল্লভপুর পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী হিসেবে কাজ করেন।
ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করছে অন্ডাল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলিও উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই দাবি শাসকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+