Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Police: বিমান বন্দরের রাস্তায় রাশি রাশি নোট! গাড়ির দরজা খুলতেই...

West Bengal Police: অন্ডাল বিমান বন্দরের রাস্তায় রাশি রাশি নোট! গত কয়েকদিন আগেই মালদহে আকাশ থেকে কার্যত নোটের বৃষ্টির কথা শোনা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই উদ্ধার হল রাশি রাশি নোট।

অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে বিপুল এই নোট উদ্ধার হয় বলে জানা যাচ্ছে।যা খবর, প্রায় ২০ লাখ টাকার বান্ডিল ছিল বলে খবর (West Bengal Police)।

airport

এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এত টাকা কীভাবে কোথা থেকে এল তা জানতে ইতিমধ্যে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কোনও নাশকত কিংবা অন্য কোনও যোগ আছে কিনা তা নিশ্চিত হতে চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

তবে পুলিশের প্রাথমিক সন্দেহ দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। কার্যত প্ল্যান করেই গাড়িটা সেখানে ছিল বলেও দাবি। যদিও এই বিষয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি বীরভূমের নলহাটি এলাকায়। ওই ব্যক্তির নাম সাগর যাদব। বাকিদের নাম রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া বলে জানা যাচ্ছে। অন্ডাল থানার কাজোরা কোলিয়ারির বাসিন্দা তারা।

অন্যদিকে উদ্ধার হওয়া তাল তাল নোটগুলিও গোনার কাজ চলছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মালদহের হবিবপুর থানার আইহো এলাকার ছাতিয়ানগাছি এলাকা থেকে প্রচুর নোট উদ্ধার হয়। এমনকি পাঁচ টাকা, দশ টাকার কয়েনও উদ্ধার হয়। হঠাত করে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। তাল তাল টাকা কীভাবে কোথা থেকে এল তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। আর সেই ঘটনার মধ্যেই ফের টাকা উদ্ধার। রহস্যময় এক গাড়ি থেকে এবার মিলল তাল তাল টাকার নোট। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+