মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধান? আসানসোলে বসেই নজর পুলস্ত্যের, না হলে ফের অনশনের ডাক
RG Kar Doctor Protest: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরজিকর ঘটনার প্রতিবাদে অনশনরত জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য্য। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও অসুস্থ শরীর। তবে এখন আসানসোলের বাড়িতে রয়েছেন। আর সেখান থেকেই আজ সোমবার নবান্নের বৈঠকের দিকে নজর রাখবেন পুলস্ত্য। বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন তাঁর সতীর্থরা।
এদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের পর জট কাটে কিনা সেদিকেই নজর সবার। তবে বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে ফের একবার কলকাতার আন্দোলন (RG Kar Doctor Protest) মঞ্চে যোগ দেবেন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য্য।

প্রসঙ্গত ধর্মতলায় অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন (RG Kar Doctor Protest) চলছে। সেই অনশন আন্দোলনে উপস্থিত ছিলেন আসানসোলের চিকিৎসক পুল্যস্ত আচার্য্য। দীর্ঘ অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন পুল্যস্ত আচার্য্য। রাতারাতি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বর্তমানে খানিকটা সুস্থ। আর তাই হাসপাতালের (RG Kar Doctor Protest) ছুটি পেতেই আসানসোলের বিসি কলেজ সংলগ্ন কলেজ পাড়ায় বাড়ি ফিরছেন। তবেবাড়ি ফিরলেও তাঁর নজর রয়েছে অনশন আন্দোলনের দিকে। প্রায় ১৭ দিন কেটে গিয়েছে অনশনের। জল ছাড়া কিছুই খাননি তাঁর সতীর্থরা। ফলে তিনি বাড়ি থাকলেও আন্দোলনে যে তাঁর বন্ধুরা। আর তাই আজ সোমবার নবান্নতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে কি হয় সেদিকেই কড়া নজর রাখছেন পুল্যস্ত আচার্য্য।
জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য্য ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানান, আমাদের প্রথম দাবি অভয়ার বিচার চাই। বাকি ৯ দফা যে দাবি রয়েছে তা জনগণের স্বার্থে। সাধারণ মানুষের স্বাস্থ্যের স্বার্থে সেই দাবিগুলি রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা আশাবাদী যে সরকার সেই দাবিগুলো মেনে নেবেন।তবে বাড়িতে বসেই তিনি যে আন্দোলনের সমস্ত খবরা খবর রাখছেন তাও জানাতে ভোলেননি পুলস্ত্য। সহযোদ্ধাদের সঙ্গে কার্যত প্রতি মুহূর্তেই ফোনে কথা বলছে ন।
তবে আজ সোমবারের নবান্নের বৈঠক ফলপ্রসু না হয় তাহলে আবারও তিনি আন্দোলনে ফিরবেন বলেই জানিয়েছেন পুলস্থ্য আচার্য। তবে ছেলে এবং তাঁর বন্ধুদের এই আন্দোলনের পাশে রয়েছেন বাবা পার্থ প্রতিম আচার্য্য এবং মা কাজল আচার্য্য। তবে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে শাসকদলের নেতৃত্বের একাংশ যেভাবে কটাক্ষ করেছেন তাতে খানিকটা চিন্তিত পুল্যস্ত আচার্য্যের পরিবার। মনে মনে একটা ভয় কাজ করছে তাঁদের।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications