রোদ উঠলেও আজ রবিবারও বন্ধ রাখা হল অন্ডাল বিমান বন্দর, কিন্তু কেন?
বিমান বন্দরের ভিতর আর জল জমে নেই৷ বৃষ্টিও রবিবার সকাল থেকে হয়নি। তারপরেও বিমান চলাচল করল না৷ উড়ল না কোনও বিমান। যাত্রীদের মধ্যে দেখা দিল তীব্র ক্ষোভ। অন্ডাল বিমান বন্দরের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠে গেল।
দুর্গাপুর - আসানসোলের মানুষ নির্ভর করে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর। দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ সহ একাধিক জায়গায় বিমান চলাচল করে এই বিমানবন্দর থেকে কিন্তু যাত্রীদের রবিবার যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হল।

রবিবারও অন্ডাল বিমানবন্দর থেকে কোন বিমান পরিষেবা পাওয়া গেল না শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকলো অন্ডাল বিমানবন্দর তাই নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক খুব ছড়িয়েছে কেন আগে থেকে বিমানবন্দর বন্ধ থাকার কথা জানানো হয়নি সে প্রশ্ন তুলেছেন যাত্রীরা
শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হয়েছিল অন্ডাল বিমান বন্দরে ভিতর জল দাঁড়িয়ে যায় টার্মিনাল এর মধ্যে দীর্ঘ সময় জল থৈ অবস্থা ছিল সেই কারণে বিমান ওঠানামা করতে পারেনি শুক্রবার বিমান পরিষেবা বন্ধ রাখতে হয় শনিবার ও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে খবর সেই কারণে বন্ধ থাকে অন্ডাল বিমান বন্দর।
আজ রবিবার সেভাবে বৃষ্টি ছিল না দুর্গাপুর এলাকায়। দক্ষিণবঙ্গ জুড়ে রোদের আবহাওয়া দেখতে পাওয়া যায়। জল নেমে গিয়েছে অনেক জায়গায়। অন্ডাল বিমান বন্দরের ভিতরেও জল দাঁড়িয়ে নেই বলে খবর। যাত্রীরা নির্দিষ্ট সময় গন্তব্যে যাওয়ার জন্য বিমান বন্দরে পৌঁছেছিলেন। কিন্তু দেখা যায় বিমান পরিষেবা বন্ধ। অন্ডাল বিমান বন্দর আজ রবিবারও বন্ধ রাখা হয়েছে।
চার দিক শুকনো খটখটে থাকলেও কেন বন্ধ রাখা হল বিমান বন্দর? কেন যাত্রীদের আগে থেকে এই বিষয়ে জানানো হয়নি? এই সব প্রশ্ন বিমান বন্দরের ভিতর যাত্রীরা তুলে বিক্ষোভ দেখিয়েছেন।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি গামী তিনটি বিমান এদিন বাতিল করে দেওয়া হয়। আগামীকাল সোমবার থেকে অন্ডাল বিমানবন্দরের পরিষেবা নিয়মিত হবে স্বাভাবিকভাবে হবে বিমান ওঠানামা এই কথা বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications